চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের কবল থেকে দেশের মানুষ মুক্তি চায়: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল জনসমাবেশে ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কবল থেকে দেশের মানুষ মুক্তি চায়। ইতোমধ্যে তাদের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। 

শনিবার ২৬ নভেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, “সরকার রিজার্ভ চিবিয়ে খায়নি, গিলে খেয়ে ফেলেছে। দেশ থেকে গত দশ বছরে ৮৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। গত ১০ বছর ক্ষমতায় কারা ছিল? বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। আর কতো বাড়াবেন? একটা জিনিসও নাই, যার দাম বাড়ানো হয়নি। অথচ এই সময়ে কারও বেতন বাড়েনি। ওদের টাকা বেড়েছে। ওরা আঙ্গুল ফুলে কলাগাছ। কোথাও কিছু রাখেনি।ন্যায় বিচার পায় না। সবার বিরুদ্ধে মামলা। যেভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। পুরো দেশকেও সেভাবেই কারান্তরীণ করে রেখেছে। আমরা বলতে চাই, নতুন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ সরকার ছাড়া কেউ নির্বাচনে যাবে না।”

Banglabid

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের উদ্দেশ্যেই আজকের এই সমাবেশ। আমি দুঃখ ভারাক্রান্তে বলছি, বিনা কারণে আমাদের ভাই, আমাদের ছেলেকে হত্যা করেছে। আজকে সমগ্র বাংলাদেশে শোকের আগুন। আজ তারা দেশের মানুষকে ভাতে মারছে, পানিতে মারছে। আজ দেশের মানুষ এই জালিম সরকারের পতন চায়।”

বাংলাদেশের জনসমাগমে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, দ্রুত পদত্যাগ করে বিদায় নেওয়াই আওয়ামী লীগের জন্য নিরাপদ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে কোনো আসনেই তাদের প্রার্থীর জামানত থাকবে না। তাই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নতুন ফন্দিফিকির করছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো ভোট হবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য রুমিন ফারহানা।

Reneta

শনিবার দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঢাকায় বিশাল জনসমাগম, মানুষ সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই টাউনহল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নেয় নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবিএনপি গণসমাবেশমির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT