আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটি আলাদা জাদুঘর। সারাদেশের আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সৌদি আরবের আইনি সুরক্ষার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সৌদি আরবে আইনি সুরক্ষা পাবে বাংলাদেশ। সৌদি সরকারের সঙ্গে চুক্তি এটি উপমহাদেশে প্রথম।
রাজনীতিবিদদের বিষয়ে আসিফ নজরুল বলেন, ২৭০ দিন আলাপ আলোচনা করে যে অনৈক্যের সুর দেখছি। তা দুর্ভাগ্যজনক। আসলে কয়েকটি ক্ষেত্রে তো ঐকমত্য হয়নি। আমরা এখন কী করতে পারি, তাই ভাবছি।
তিনি আরও বলেন, এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।
রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা জুলাইয়ের স্প্রিটের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।








