চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যাহ্ন বিরতির আগে ৩০০ ছাড়াল বাংলাদেশের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জীবন পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না নুরুল হাসান সোহান। গ্লেন ফিলিপসের পরের ওভারেই সামনে এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার। সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে চার উইকেট হারালেও টিম টাইগার্সের লিড ৩০০ ছাড়িয়েছে।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৯৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩০৮ রান। স্বাগতিকরা বর্তমানে ৩০১ রানে এগিয়ে রয়েছে। মেহেদী হাসান মিরাজ ৫৫ বলে ৩২ ও তাকে সঙ্গ দেয়া নাঈম হাসান ৫ বলে ৩ রানে ক্রিজে আছেন।

আজাজ প্যাটেলের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ হন সোহান। ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত করে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে প্রথম জীবন পান সোহান। বেঁচে যান ৮ রানে খেলতে থাকা সোহান।

এরপর গ্লেন ফিলিপসের অফ স্টাম্পের বাইরের বলটি খোঁচা মারেন এ উইকেটরক্ষক ব্যাটার। বল চলে যায় সোজা প্রথম স্লিপের দিকে। কিন্তু সময়মতো বলটি ধরতে ব্যর্থ হন ড্যারিল মিচেল। তার হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ৯ রানে বেঁচে দ্বিতীয়বার জীবন পান সোহান। জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি। গ্লেন ফিলিপসের পরের ওভারে ১ চারে ২৭ বলে ১০ রান করে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন।

চায়ের দেশে শুক্রবার চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন শান্ত। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টাইগার অধিনায়ক।

আগের দিনের ১০৪ রানের সঙ্গে আর ১ রান যোগ করেই নিজের দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেন শান্ত। ১০ চারে ১৯৮ বলে ১০৪ রান আসে তার ব্যাট থেকে। শান্তর বিদায়ে মুশফিকুর রহিমের সঙ্গে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।

Reneta

এরপর অবশ্য উইকেটে থিতু হতে পারেননি শাহাদাত হোসেন। ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১৯ বলে ১৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

দিনের শুরুর খানিক নড়বড়ে ব্যাটিংয়ে অবশ্য ফিফটি তুলে টেস্টে নিজের ২৭তম ফিফটি তুলে নেন মুশফিক। ফিফটিতে পৌঁছাতে খেলেছেন ৭৯ বল। তিনি ১১৭ বলে ৭ চারে ৬৭ রান করে আজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নেন আজাজ প্যাটেল। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি, ঈশ শোধি ও গ্লেন ফিলিপস।

এর আগে কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টিম টাইগার্স। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থামে সফরকারী দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাজটিম টাইগার্সবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরাজলিড স্পোর্টসসিলেট টেস্টসোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

পরবর্তী

বাবা হওয়ার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

পরবর্তী

বাবা হওয়ার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

‘বাংলাদেশ থেকে পণ্য কেনায় মার্কিন নিষেধাজ্ঞা সেদেশের ব্যবসায়ীরাই মানবে না’

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT