চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমান-মিরাজের সেঞ্চুরি, ২১৭ লিড নিয়ে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ২২৭ রানে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে অনবদ্য সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সাদমান দ্বিতীয় সেঞ্চুরি করেন। তৃতীয় দিনে চাপের মুখে সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশকে এনে দেন ২১৭ রানের লিড।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। ২২৭ রানে রোডেশিয়ানদের প্রথম ইনিংস থামে। জবাবে ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করে টিম টাইগার্স। তৃতীয় দিনে আলো ছড়ান মিরাজ-তানজিম। প্রথম ইনিংসে ৪৪৪ রানে থামে টাইগারদের ইনিংস।

২৯১ রানে ৭ উইকেট, ক্রিজে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল। তৃতীয় দিনের শুরুটা ভালো এনে দেন দুজনে। ৫১ রান যোগ করেন তাইজুল-মিরাজ। দলীয় ৩৪২ রানে তাইজুল ফিরে গেলে ভাঙে ৬৩ রানের জুটি। পরে তানজিম সাকিবকে নিয়ে ৯৬ রানের দুর্দান্ত জুটিতে বাংলাদেশের লিড দুইশ পার করেন মিরাজ।

দলীয় ৪৩৮ রানে তানজিম ফিরে গেলে জুটি ভাঙে। অভিষিক্ত তরুণ ৮০ বলে ৪১ রান করেন। ছিল দুটি চার ও একটি ছক্কার মার। পরে হাসান মাহমুদকে নিয়ে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ২০২১ সালে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।

পরে মাসেকেসার পঞ্চম শিকার হয়ে ফিরে যান মিরাজ। ৪৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১১টি চার ও ১ ছক্কায় ১৬২ বলে ১০৪ রান করেন মিরাজ।

এর আগে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন সাদমান ইসলাম। ১২০ রান করেন বাংলাদেশ ওপেনার। সাদমানেরও দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মুশফিকুর রহিম ৪০ রান, এনামুল হক বিজয় ৩৯ রান এবং মুমিনুল হক ৩৩ রান করেছেন।

Reneta

রোডেশিয়ানদের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা ৫ উইকেট নেন। ব্রায়ান বেনেট, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-জিম্বাবুয়েমাসেকেসামিরাজলিড স্পোর্টসসাকিবসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT