চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-মুমিনুল-সাদমান এগোলেন, পেছালেন লিটন-মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টের পর কানপুরও হার দেখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে ২৮০ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয়টিতে ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স। ব্যর্থতার ভীড়ে আলো ছড়িয়েছেন কয়েকজন। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে মিলেছে সেটির চিত্র।

উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও সাদমান ইসলাম। অবনতি হয়েছে লিটন দাস ও মুশফিকুর রহিমের। বল হাতে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

বুধবার টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বল হাতে দারুণ করেছেন মিরাজ ও সাকিব। মিরাজ এগিয়েছেন ৪ ধাপ, সাকিব ৫ ধাপ। তাইজুল ইসলামকে ঠেলে বাংলাদেশি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এসেছেন মিরাজ।

৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে এসেছেন মিরাজ। তাইজুল ইসলাম একধাপ পিছিয়ে ৬১৮ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে নেমেছেন। ৫ ধাপ এগিয়ে সাকিব এসেছেন ২৮ নম্বরে। ৫৫২ রেটিং পয়েন্ট তার।

চেন্নাই টেস্টে পেসাররা দারুণ করেছিলেন। কানুপরে চিত্র ভিন্ন ছিল। হাসান মাহমুদ তিনধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমেছেন, ৩৯৮ রেটিং পয়েন্ট তার। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইধাপ পিছিয়ে ৬১ নম্বরে নেমেছেন শরীফুল ইসলাম। তাসকিনের অবনতি হয়েছে একধাপ। ৩০৫ পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে নেমেছেন।

একধাপ পিছিয়ে নাহিদ রানা নেমেছেন ৭৯ নম্বরে, তার রেটিং ২৪১। খালেদ আহমেদের অবনতি হয়েছে ৬ ধাপ। ২৩৯ পয়েন্ট নিয়ে নেমেছেন ৮১ নম্বরে। ৮৭০ পয়েন্টে বোলারদের শীর্ষে ভারতের জাসপ্রীত বুমরাহ, তার থেকে এক পয়েন্ট কমে দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন।

Reneta

ব্যাটে চোখ জুড়ানোর মতো উন্নতি মুমিনুল ও সাদমানের। ১৬ ধাপ এগিয়ে মুমিনুল ৪২-এ এসেছেন, ৫৫১ পয়েন্ট। সাদমান ১২ ধাপ এগিয়ে ৩৮৮ রেটিংয়ে ৭৯তে এসেছেন। উন্নতি হয়েছে শান্ত ও মিরাজের। শান্ত দু’ধাপ এগিয়ে ৪৬ নম্বরে, ৫২৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলসের সাথে। মিরাজ একধাপ এগিয়ে ৪২৫ রেটিং নিয়ে ৭০ নম্বরে এসেছেন।

বেশি অবনমন সাকিব ও লিটনের। ৮ ধাপ পিছিয়ে ৫১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৫১ নম্বরে নেমেছেন সাকিব। লিটন ৭ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমেছেন ৬৬৫ রেটিং নিয়ে। মুশফিক একধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমেছেন। ৬৪৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশি ব্যাটারদের শীর্ষে এখন তিনি। জাকির তিনধাপ নেমে ৭৩ নম্বরে এসেছেন। ৮৯৯ পয়েন্টে ব্যাটারদের শীর্ষে ইংল্যান্ডের জো রুট।

টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে এসেছেন মিরাজ। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে। ২৭২ নিয়ে ৫ নম্বরে উঠেছেন। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ভারতের অক্ষর প্যাটেলকে। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, ৪৬৮ পয়েন্ট। ৩৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান ২৮৫ রেটিং নিয়ে তিনে, ২৮২ পয়েন্ট নিয়ে চারে আছেন ইংল্যান্ডের জো রুট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলরাউন্ডারকানপুর টেস্টবাংলাদেশমিরাজমুমিনুললিড স্পোর্টসশান্তসাকিবসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT