চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিন্নির আইনজীবী না পাওয়া কিসের ইঙ্গিত?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

বরগুনার রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরে প্রথাগত বিচার শুরুর আগেই নানা ঘটনায় বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

বাংলাদেশের সংবিধান অনুসারে অপরাধ প্রমাণিত না হওয়া পযন্ত একজন ব্যক্তি নির্দোষ এবং যে কেউ আইনের আশ্রয় পাওযার অধিকার রাখে। এমনকি আসামীর পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া না থাকলে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া সরকারের দায়িত্ব বলে আইনজ্ঞরা জানালেও, এই ঘটনায় কেন কেউ মিন্নির পক্ষে দাঁড়াননি তা নিয়ে নানা আলোচনা চলছে।

রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিফাত হত্যায় মিন্নির প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় কথা দাবি করে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মিন্নি রিফাত হত্যা মামলার এক নম্বর সাক্ষী থাকলেও বর্তমানে তাকে অভিযুক্ত করা হচ্ছে। রিমান্ড চলার সময়েই রিমান্ডে মিন্নি কী বলেছে, সে দোষী নাকি নির্দোষ এসব বিষয়ের আলোচনা গণমাধ্যমে চলে এসেছে। এসবের অনেকগুলোর সূত্র আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের বক্তব্য, আবার কোনটি সাধারণ জনগণের অনুমান। বিচারিক ও আইনের দৃষ্টিতে নৈতিক বা অনৈতিক যাই হোক বিষয়টি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

Banglabid

গত ২৬ জুন বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যার সময় মিন্নি স্বামীকে বাঁচানো চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সারাদেশে আলোচনার ঝড় তোলে। এরপর শরীফের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে যে মামলাটি করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। কিন্তু পরে পুত্রবধূ মিন্নির বিরুদ্ধেও ছেলে হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলেন রিফাতের বাবা।

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত প্রধান আসামী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, কয়েকজন পলাতক আছে। এছাড়া ঘটনার পেছনে কলকাঠি নাড়া কয়েকজন সন্দেহভাজন প্রভাবশালীর নাম এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। আইনজীবী না পাওয়ার পেছনে ওইসব প্রভাবশালীদের কোনো চাপ আছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

একজন আইনজীবী আজ বৃহস্পতিবার বিষয়গুলো হাইকোর্টের নজরে এনেছেন। বিজ্ঞ আদালত বলেছেন, যেহেতু বিষয়টি এখনও তদন্ত কার্যক্রমের মধ্যে আছে সেজন্য এখনই কোনো হস্তক্ষেপ করবো না। আদালতের এই মন্তব্য থেকে বিভিন্ন কর্তৃপক্ষের অনেককিছু বোঝার আছে বলে আমরা মনে করি। চলমান কোনো তদন্ত ও বিচারিক কার্যক্রম বিষয়ে পুলিশসহ বিভিন্ন কর্তৃপক্ষের আরো সাবধানী আচরণ কামনা করছি।

Reneta

সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে, এই বিষয়টি নিয়ে আরো কার্যকর তদন্ত হওয়া দরকার, সেইসঙ্গে মিন্নির আইনি সহায়তা পাওয়ার অধিকারও নিশ্চিত হওয়া দরকার। এই ঘটনা যেনো কোনোভাবে মিডিয়া ট্রায়াল বা ফেসবুক ট্রায়ালে পরিণত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক হবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনা রিফাত হত্যাবরগুনা হত্যাকাণ্ডরিফাত হত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে পরীক্ষার বিতর্কিত ফলাফল কেড়ে নিচ্ছে শিক্ষার্থীদের প্রাণ

পরবর্তী

‘সরল বিশ্বাসে’ মানে কী?

পরবর্তী

‘সরল বিশ্বাসে’ মানে কী?

পতনমুখী শেয়ারবাজারকে পথে আনতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT