অন্যান্য খেলা

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক-বালিকায় চ্যাম্পিয়ন সানিডেল

বালক-বালিকা চ্যাম্পিয়ন সানিডেল হাতে পুরস্কার ও ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিশু খেলোয়াড় পুরস্কার ও ট্রফি হাতে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে আইডিয়াল স্কুলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল স্কুল। পাঁচ বছর পর গড়ানো আসরে এ নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হল দলটি। সবশেষ ২০১৯ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। মেয়েদের বিভাগেও টানা চারবার শিরোপা ধরে রেখেছে সানিডেল। ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে হারিয়েছে তারা।

ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার আইডিয়াল স্কুলকে ১০-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখে সানিডেলের ছেলেদের দল। ভিকারুননিসার বিপক্ষে মেয়েরা জয় তোলে ৩-২ গোল ব্যবধানে। বালক ও বালিকা বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আহান ও নামিলা।

করোনার ধাক্কা সামলে দীর্ঘ পাঁচ বছর পর হয়েছে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে এবার বালক বিভাগে ১৬টি স্কুল ও বালিকা বিভাগে ১২টি দল অংশ নেয়। সবশেষ ২০১৯ সালে আসরটি আয়োজিত হয়েছিল।

গত শুক্রবার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চারদিনের আসরটির উদ্বোধন করেন এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন।

বিষয়:ভিকারুননিসা হ্যান্ডবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…