চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

সম্প্রতি গুঞ্জন উঠেছে চার বছর সম্পর্কে থাকার পর বয়সে ছোট ম্যাক্স মোরান্দোরের সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস। যদিও এ বিষয়ে শুরুতে মুখে কুলুপ এটেছিলেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। তবে শেষমেশ অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদানের কথা স্বীকার করলেন ৩৩ বছর বয়সি মাইলি।

মাইলির পরবর্তী সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ সিনেমায় তার ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটির প্রচারের সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলের সঙ্গে কথা বলেন এই শিল্পী।

মাইলি সাইরাসের হবু বর ম্যাক্স ‘লিলি’ ব্যান্ডের ড্রামার। ২৭ বছর বয়সি প্রেমিকের সঙ্গে জীবনের নতুন ধাপে পা রাখার ক্ষেত্রে কোন বিষয়টি মাইলিকে বিস্মিত করেছে? এ প্রশ্ন রাখা হলে মাইলি বলেন, “যে বিষয়টি আমি শেয়ার করতে পারি, তা হলো আমাদের গোপনীয়তা এবং সবকিছু ছোট করে রাখার ব্যাপারটি। আমি বিস্মিত। কারণ আমরা সত্যি সেটা করতে পেরেছি। এতে করে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা রক্ষণশীল মাইলি সাইরাস বলেন, “কী শেয়ার করব আর কী করব না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে এখন আরো বেশি রক্ষণশীল হয়েছি।” ‘অ্যাভাটার’ সিনেমার থিমের সঙ্গে মাইলি সাইরাসের ব্যক্তিগত জীবন মিলে যায়। কারণ এই সিনেমা ভালোবাসা, পারিবারিক সহশীলতা, দৃঢ়তা এবং একসঙ্গে থাকার শক্তিশালী ধারণা নিয়ে তৈরি।

তিনবারের গ্র্যামিজয়ী এই শিল্পী বলেন, “আমার মনে হয়, এটা আমার সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। আমার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

গত ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটর: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হন মাইলি সাইরাস ও ম্যাক্স। তারপর তাদের বাগদানের গুঞ্জন চাউর হয়। রেড কার্পেটে ছবি তোলার সময় মাইলি সাইরাসের হাতের আঙুলে ঝলমলে একটি আংটি দেখা যায়। গত ২৩ নভেম্বর, মাইলির জন্মদিনে তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে এই আংটি প্রথমবার দেখা যায়, তবে এটা বাগদানের আংটি কি না তা তখন নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

ফ্রান্সেস্কা সাইমন্সের ফ্রান্সেস্কা সাইমন্স কনসলটিংয়ের প্রতিনিধি জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ পিপলকে বলেন, “মাইলির আংটিটি আমারই তৈরি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে কুশন–কাট পাথর এবং ১৪ ক্যারেটের হলুদ সোনার ব্যান্ড ব্যবহার করা হয়েছে।” জুয়েলারি বিশেষজ্ঞরা ধারণা করছেন আংটিটির দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার হতে পারে।

২০২১ সালের ডিসেম্বর ম্যাক্সের সঙ্গে মাইলি সাইরাসের প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। মায়ামিতে এনবিসির ছুটির বিশেষ অনুষ্ঠানের ব্যাকস্টেজে ঘনিষ্ঠ অবস্থায় তাদের ছবি তোলা হয়। ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেলে দুজনের রোমান্স প্রকাশ্যে আসে।- বিবিসি

Jui  Banner Campaign
ট্যাগ: বাগদানমাইলি সাইরাসমার্কিন গায়িকালিড বিনোদনসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়।

নির্বাচনে উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জরিপে ভোটার পছন্দে বড় পরিবর্তন: আওয়ামী লীগ সমর্থকদের একাংশ বিএনপি মুখী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়তে পারে শীত, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় রাস্তায় হাজারো মানুষ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT