মুকেশ আম্বানির ছোট ছেলের অনন্ত আম্বানির বাগদানে গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী মিকা সিং। মিকার গানের তালে নাচতে দেখা গেছে আম্বানি পরিবারকে। মাত্র ১০ মিনিট গান গেয়েই বড় অংকের পারিশ্রমিক পেয়েছেন মিকা।
জানা গেছে, ১০ মিনিট গান গেয়ে দর্শক মাতানো মিকাকে দেড় কোটি রূপি পারিশ্রমিক দিয়েছে আম্বানি পরিবার। অর্থাৎ প্রতি মিনিটের জন্য মিকা নিয়েছেন পনের লাখ রূপি করে। তবে এই বিষয়ে মিকার টিমের তরফ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
অনন্ত আম্বানি বাগদান সেরেছেন তার দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে। আম্বানিদের মুম্বাইয়ের বাসভবন ‘অন্তিলা’তেই বসেছিল বাগদানের জমকালো আসর। সেখানে হাজির ছিলেন বলিউড তারকারা। রণবীর, আলিয়া, শাহরুখ,সালমান সবাই এসেছিলেন বাগদানে।
রাধিকা একজন সুপ্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি শ্রী নিভা আর্টসের গুরু ভাবনা থাকড়ের শিষ্য।
সূত্র: কইমই








