আন্তর্জাতিক

ইটালিতে অভিবাসী জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

অভিবাসী জাহাজডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে অভিবাসী জাহাজডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে ৫৯।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইটালির ক্যালাব্রিয়া অঞ্চলের দক্ষিণ-পূর্ব উপকূলের জাহাজডুবির ঘটনায় নারী ও শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৫৯ এ দাঁড়িয়েছে।

রোববার অভিবাসন প্রত্যাশী যাত্রীবাহী একটি জাহাজ ইটালির ক্যালাব্রিয়া অঞ্চলের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলের কাছে একটি পাথরের সাথে ধাক্কায় ভেঙে পড়ে। এতে যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ে।

তাৎক্ষণিকভাবে ইটালির ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

অভিবাসন প্রত্যাশী যাত্রীবাহী নৌকাটি বেশ কিছুদিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা করে এবং ইটালির কাছে এসে দুর্ঘটনার কবলে পড়ে।

ইটালির প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা জানান, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫৮ জন। এই ঘটনায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা গেছে  গেছে এবং ২১ জন হাসপাতালে ভর্তি আছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে তবে তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিষয়:অভিবাসীইতালিজাহাজডুবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…