চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যকে না পাওয়াটা আর্থারের জন্য হতাশার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে ছন্দে ছিলেন সৌম্য সরকার। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়ানোর পর জাতীয় দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে আঙুলে চোট পান সৌম্য সরকার। ছিটকে যান তিন সপ্তাহের জন্য। ফর্মে থাকা ব্যাটারকে ছাড়াই বিপিএল শুরু করতে হচ্ছে রংপুর রাইডার্সের। যা দলটির কোচ মিকি আর্থারের জন্য হতাশার।

আর্থারের অধীনের গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ৩০ ডিসেম্বর বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী দিনে সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর। শনিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলটির কোচ মিকি আর্থার।

‘সৌম্য সরকার জিএসএলে আমাদের হয়ে দারুণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজেও সে সেই ফর্মটা ধরে রেখেছিল, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। সে দারুণ একজন ক্রিকেটার। তার মতো একজন না থাকা আমাদের জন্য হতাশার।’

সৌম্য না থাকায় ওপেনারের দায়িত্বটা কাকে দেবেন সেটাও জানালেন রংপুর কোচ। বলেছেন, ‘এটা অন্য একজন ছেলেকে দায়িত্ব নেয়ার সুযোগ করে দেবে। ওপেনিংয়ের জন্য আমরা অ্যালেক্স হেলস ও টেলরের মতো দুজন দারুণ বিদেশি ব্যাটার পেয়েছি। হেলস যখন চলে যাবে তখন আফগানিস্তানের অটল আসবে। আমরা এই জায়গাটা পূরণ করতে পারব। কিন্তু অবশ্যই সৌম্যকে শুরুতে পেলে ভালো হতো।’

গ্লোবাল সুপার লিগে রংপুরের কোচিং করানোয় বেশিরভাগ ক্রিকেটারকে চেনেন আর্থার। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোন দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে রংপুর, এমনটা মনে করেন আর্থার। তবে আপাতত সেরা চারে যাওয়া নিয়ে ভাবছেন তিনি।

বলেছেন, ‘আমার খেলোয়াড়দের চিনি। তাদের সঙ্গে কাজ করেছি এবং যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার পেয়েছি। যদি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা চ্যালেঞ্জ হতে পারি। সবার প্রাথমিক লক্ষ্য হচ্ছে সেরা চারে যাওয়া। তখন সবার জন্য নক আউট। আমরা যদি সেরা চারে যেতে পারি তাহলে অবশ্যই টুর্নামেন্টের দাবিদার থাকবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২০২৫মিকি আর্থাররংপুর রাইডার্সলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT