চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু খুঁজে পাওয়া গেলো পর্দার মাইকেল জ্যাকসন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড নির্মাতা এন্টোইন ফুকা, এটি পুরনো খবর। নতুন খবর হলো, মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন!

জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং।

চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান এবং বিশ্বব্যাপী এর বিতরণের দায়িত্বে থাকছে লায়ন্সগেট।

পরিচালক এন্টোইন ফুকা সোশ্যাল হ্যান্ডেলে জাফরের ‘মুনওয়াক’র একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগ্নে জাফর জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল।

এ প্রসঙ্গে প্রযোজক গ্রাহাম জানিয়েছেন, ‘জাফরকে আমি প্রথম দেখি দু’বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফরের মাঝে।’

বায়োপিক প্রসঙ্গে পপ তারকার মা ক্যাথরিন জ্যাকসন আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘জাফরকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওদের দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখতে অধীর অপেক্ষায় থাকবো।’

Reneta

ছেলের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার নাতি, তা শুনেই খুশি মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্টোইন ফুকাবায়োপিকমাইকেল জ্যাকসনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাস

এপ্রিল ১১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, কূটনৈতিক তৎপরতায় সরগরম পাকিস্তান

এপ্রিল ১১, ২০২৬

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬

চাঁদের কক্ষপথ ঘুরে ফিরলেন আর্টেমিস-২ এর নভোচারীরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT