চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির পরের ম্যাচে মেসি খেলবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চোটে ইউএস ওপেনের ফাইনালে খেলতে পারেননি লিওনেল মেসি। ক্লাবের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে এসে খালি হাতে ফিরতে হয়েছে মিয়ামিকে। ম্যাচ শেষেও মেসিকে নিয়েই যত আলোচনা। চোট কতটা গুরুতর উঠেছে প্রশ্ন। সহকারী কোচ বলছেন, পরের ম্যাচের আগমুহূর্তে জানা যাবে মেসি খেলবেন কিনা।

আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের পেছনের অংশে কিছুটা অস্বস্তিতে ভুগছেন। ঝুঁকি নিয়ে মাঠে নামালে চোট গুরুতর হয়ে উঠতে পারে। সেজন্য অরল্যান্ডো সিটি এবং ইউএস ওপেন কাপের ফাইনালে দেখা যায়নি ৩৬ বর্ষী মহাতারকে।

পরের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় নিউইয়র্ক এফসির বিপক্ষে নামবে ইন্টার মিয়ামি। এমএলএসের প্লে-অফ খেলা নিয়ে শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এ মৌসুমে আর পাঁচটি ম্যাচ বাকি আছে মিয়ামির।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী পুরো মৌসুম থেকে ছিটকে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন অবশ্য কোচ টাটা মার্টিনো উড়িয়ে দিয়েছেন। ইউএস ওপেনের ফাইনালের আগে জানিয়েছিলেন, পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। তবে মৌসুম শেষ হওয়ার আগেই মেসিকে মিয়ামির জার্সিতে দেখা যাবে, জানিয়েছিলেন ৬০ বর্ষী আর্জেন্টাইন কোচ।

মিয়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস জানিয়েছেন, ‘প্রতিদিনের মতোই মেসি অনুশীলনে নামছেন। তবে পরবর্তী ম্যাচে খেলবেন কিনা সেটি তার অবস্থা বিবেচনা করে ম্যাচের আগে সিদ্ধান্ত নেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমএলএসমার্টিনোমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT