চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে মেট্রোরেলের যাত্রীদের অন্যরকম অভিজ্ঞতা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৩৯ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয় শনিবার সকালে। অনেকেই এতে আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের যাত্রীরা অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হন।

সুপ্রিম কর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ভূমিকম্পের সময় ছিলেন মেট্রোরেলে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছুটির দিন থাকায় শনিবার সকালে আমি সপরিবারে মতিঝিল থেকে মেট্রোরেলে উত্তরার দিয়াবাড়িতে ঘুরতে যাই। এরপর যখন আবার মেট্রোরেলে মতিঝিলের উদ্দেশে ফিরছিলাম তখন মিরপুর এলাকায় থাকা অবস্থায় মায়ের ফোনে ভূমিকম্পের খবর পাই। তবে মেট্রোরেলের ভেতর থেকে আমরা ভূমিকম্পের কোন ঝাঁকুনি টের পাইনি। তবে ভূমিকম্পের পরপরই মেট্রোরেলে ভেতরের স্পীকারে ভূমিকম্পের বিষয়টি যাত্রীদের জানিয়ে অনিবার্য কারণে বিলম্ব হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়। সেই সাথে পরবর্তী স্টেশন থেকে একেবারেই ধীর গতিতে এগিয়ে চলে মেট্রোট্রেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বলেন, ‘একপর্যায়ে আমরা আমাদের গন্তব্যস্থল মতিঝিল স্টেশনে এসে পৌঁছাই। তবে এখানে এসে ঘটে এক মধুর বিপত্তি। আমরা আমাদের ওয়ানটাইম মেট্রোকার্ড জমা দিয়ে বের হতে গেলে ডিজিটাল স্ক্রিনে ক্রস চিহ্ন আসে এবং আমরা আটকে যাই! তখন ওখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের থেকে জানতে পারি যে নির্ধারিত সময়ের চেয়ে আমাদের অবস্থানের সময় বেশি হওয়ায় আমাদের আটকে দেয়া হয়েছে, এক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে। তবে মেট্রোরেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আমি বলি যে, ভূমিকম্পের কারণে ট্রেন ধীরে চলায় নির্ধারিত সময় হয়তো পার হয়ে গিয়েছে। তখন কর্মীরা ফোনে কর্মকর্তাদের সাথে কথা বলে ভূমিকম্পের বিষয়টি জেনে আমাদের যেতে দেন। এরপর আমরা বাসায় ফিরি।’

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রামগঞ্জে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। আজকের ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ভুমিকম্পমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT