চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হয়ে এলো মেসির ভারত সফর, আসবেন টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির তিনদিনের ভারত সফরের শেষদিন কাটল। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে শেষদিনে দিল্লিতে পৌঁছান মহাতারকা। রাতে ছাড়বেন ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পলের হাতে ভারতের ক্রিকেট জার্সি উপহার দিয়েছেন আইসিসির সভাপতি জয় শাহ। আগামী বছর বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচের টিকিটও মেসির হাতে তুলে দেন তিনি।

সোমবার বিকেল ৫টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে মেসিকে ঘিরে চলেছে আয়োজন। সকাল থেকেই মহাতারকাকে দেখতে ভিড় বাড়াতে শুরু করে দিল্লিবাসী। ক্রিকেটের এই মাঠে এক মিনি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছেন আয়োজকরা। তবে ভারী কুয়াশার কারণে দিল্লিতে পৌঁছাতে দেরি হয়েছিল মেসিকে বহনকারী চার্টার্ড ফ্লাইটের।

মেসিকে ঘিরে আয়োজনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতের সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া। মেসি, সুয়ারেজ এবং ডে পলের হাতে জার্সি, মেসির হাতে ক্রিকেট ব্যাট তুলে দেয়ার পর, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের টিকিট দেয়া হয়। পরে সেখানে দিল্লি একাডেমির শিশুদের সাথে ফুটবল খেলায় মাতেন মেসি এবং ইন্টার মিয়ামির দুই সতীর্থ। পরে সকলে মেসির সাথে ছবি তোলেন।

একপর্যায়ে সুয়ারেজ আয়োজকদের জিজ্ঞেস করেন, বিরাট কোহলি কোথায়। আলোচনায় ছিল মেসির সাথে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, তবে সেটা আর হয়নি।

ভারত সফরের শেষভাগে অরুণ জেটলিতে দর্শকদের স্প্যানিশ ভাষায় মেসি বলেছেন, ‘সব ভালোবাসা এবং সমর্থন পাওয়াটা দারুণ ছিল। আমি জানতাম এখানে এত ভালোবাসা আছে, কিন্তু সরাসরি এটা পাওয়াটা অসাধারণ ছিল। আমি অবশ্যই ফিরে আসবো।’

মুকেশ আম্বানির ছেলে অনথ আম্বানি এদিন মেসি, সুয়ারেজ এবং ডি পলকে গুজরাটে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ভান্তারা গ্লোবাল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। তিনজনকে সেখানে পুরো রাত কাটানোর জন্য এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন আম্বানি। তবে মেসিরা সেখানে যাবেন, নাকি মধ্যরাতে ভারতকে বিদায় যানাবেন, সে বিষয় কিছু জানাননি আয়োজকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডে পলদিল্লিভারতমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT