চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-এমবাপের ফাইনালে গুগলের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কয়েক ঘণ্টার জন্য কি থমকে গিয়েছিল বিশ্ব? লিওনেল মেসির আর্জেন্টিনা ও কাইলিয়ান এমবাপের ফ্রান্সের দম চড়ানো শিরোপাযুদ্ধ থমকে না দিলেও কার্যত অচল করে দিয়েছিল। যেন পুরো পৃথিবীর মানুষ যে যেভাবে পেরেছেন বসে গেছেন টিভি, মোবাইল কিংবা রেডিও সামনে। বিশ্বকাপ ফাইনাল বলে কথা! এমন দিনে গুগলও গড়েছে রেকর্ড।

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিতে যেন আছড়ে পড়েছিল পৃথিবীর সব মানুষ। ফাইনালের ম্যাচটি সম্পর্কে জানতে উন্মুখ ছিলেন সবাই। ২৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ট্রাফিকের রেকর্ডও গড়েছে গুগল। অনুসন্ধান ফিচার আসার পর এটিই তাদের সর্বোচ্চ ট্রাফিক।

গুগলের সিইও সুন্দর পিচাই টুইটারে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ফাইনাল চলাকালে সার্চিং ২৫ বছরের মাঝে সর্বোচ্চ ট্রাফিক রেকর্ড করেছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘অনেকটা এমন, পুরো পৃথিবী একটি জিনিস সম্পর্কে জানতে চেয়েছে।’

Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!

— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022

লুসেইল স্টেডিয়ামে শিরোপার মঞ্চ উত্তেজনার পারদ চড়িয়েছিল তুঙ্গে। খেলার ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর ৮৭ সেকেন্ডের মাঝে এমবাপে গোল করে থমকে দেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মেসি ফের লিড আনলে শেষ সময়ে পেনাল্টি থেকে আবারও সমতায় আনে ফ্রান্স। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাটট্রিকে খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-২ শট ব্যবধানে মার্টিনেজ নৈপূণ্যে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022গুগলফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমার্টিনেজমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT