চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে চুক্তি বাড়ানোর ‘প্রস্তাব’ পিএসজির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মৌসুম শেষে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চলতি চুক্তির মেয়াদ শেষ হবে। অবশ্য একবছর বাড়ানোর সুযোগ আছে আগের চুক্তিতে। স্প্যানিশ গণমাধ্যমে খবর, এরমাঝেই মেসির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। সেজন্য এলএম থার্টির সঙ্গে আলোচনায় বসতে চলছে প্রস্তুতি।

মেসিকে এখনো আনুষ্ঠানিক চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়নি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তেমন প্রস্তাবের জন্য আগ্রহ দেখাচ্ছে। মেসি হয়ত কাতার বিশ্বকাপ পর্যন্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করবেন। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করতে কিছুটা সময় নেবেন।

ইতিমধ্যেই নতুন মৌসুমের আগে মেসি প্যারিসে অনুশীলন শুরু করেছেন। নিজের কর্মপরিকল্পনা গোছাতে এক সপ্তাহ ছুটি কমিয়েছেন।

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরিয়া পিএসজি অবধারিতভাবেই মেসিকে ধরে রাখতে চাইবে। মেসির ইমেজ সত্ত্ব ও বিপণনের জন্য ফ্রেঞ্চ ক্লাবটি মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে। ক্লাবটি জানিয়েছে, গত বছর দলের যে জার্সি বিক্রি হয়েছে তার ৬০ শতাংশই মেসির।

বহু নাটকের পর বার্সেলোনা ছেড়ে মেসি প্যারিসে আসার পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফির জন্য গত বছর ছিল সবচেয়ে লাভজনক। তিনি ৭০০ মিলিয়ন ডলার আয় করেছেন, যা আর্জেন্টাইন তারকার আসার আগে কখনো ঘটেনি। মেসি আসার পর নয়টি বড় স্পন্সর পেয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

পিএসজির বাণিজ্যিক পরিচালক মার্ক আর্মস্ট্রং জানিয়েছেন, মেসি ক্লাবে যোগ দেয়ার পর তাদের বেশিরভাগ স্পন্সরশিপ চুক্তি বাড়ানো হয়েছে। গড়ে প্রতি ব্র্যান্ডের মূল্য ৩-৫ মিলিয়ন থেকে ৫-৮ মিলিয়নে যেয়ে দাঁড়িয়েছে।

Reneta

আসছে মৌসুমে পিএসজি প্রথম খেলা ৩১ জুলাই। ফ্রেঞ্চ সুপার কাপে তারা নান্তেসের মুখোমুখি হবে। ৬ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT