চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাত্র শুরু’, শিরোপা জিতে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ট্রফি হাতে নিয়ে খুশি, চ্যাম্পিয়নশিপ জেতার পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি রোববার ইন্টার মিয়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছেন। ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন এবং একটি পোস্টে লেখেন ‘মাত্র শুরু’।

জিওডিস পার্কে লিগস কাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ন্যাশভিলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিয়ামি। প্রথমার্ধে গোলের দেখা পান কাতার বিশ্বকাপজয়ী মেসি। নতুন ক্লাবে সাত ম্যাচে এই নিয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১০টিতে।

লিগস কাপের ফাইনালে গোল করা ৩৬ বর্ষী মেসি পরে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিততে পেরে খুব খুশি লাগছে। সবার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতিই এটাকে সম্ভব করেছে। আশা করছি, এটা মাত্র শুরু… এগিয়ে চলো, ইন্টার মিয়ামি সিএফ।’

Banglabid

ফাইনালে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই চাপে ছিল মিয়ামি। ২৩ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। ৩২ বর্ষী আমেরিকান মিডফিল্ডার ফাফা পিকান্টের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে বাজিমাত করে মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটি। ১০-৯ গোলে শিরোপা জেতে মিয়ামি। ক্লাবের প্রথম শিরোপার সাথে মেসির শিরোপা সংখ্যা দাঁড়াল ৪৪টিতে। সর্বোচ্চ গোল স্কোরার, ফাইনালসেরার সাথে হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022ন্যাশভ্যালিমিয়ামিমেসিলিগ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT