চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, ইয়ামাল এই মূহুর্তে বিশ্বসেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ন ৩১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরু থেকেই লিওনেল মেসির সঙ্গে তুলনা হত লামিন ইয়ামালকে। সম্প্রতি ১৮ বর্ষী স্পেন তারকা পেয়েছেন বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিও, যেটি পরতেন লিওনেল মেসি। তাতে আর্জেন্টাইন কিংবদন্তির সাথে ইয়ামালের তুলনাটা বেড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা মেসি ও ইয়ামাল দুজনেই বাঁ পায়ের খেলোয়াড়। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে জায়গা করে নিয়ে রেকর্ডবই ওলট-পালট করে দিয়েছেন ইয়ামাল। তাতেই মেসির সঙ্গে তুলনায় আসে ইয়ামালের নাম। লাপোর্তা অবশ্য, এমন তুলনা হোক। তার মতে, মেসির ধারে কাছে এখনও যেতে পারেনি কেউ।

বার্সা সভাপতি বলেছেন, ‘লামিন হল লামিন, আর মেসি ছিলেন মেসি। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। আর লামিন এই মুহূর্তে বিশ্বসেরা। দেখা যাক কী হয়।’

‘ইয়ামালের মধ্যে অনেক দক্ষতা রয়েছে, যেভাবে মেসিরও ছিল। অবশ্যই মেসি সবকিছু জিতেছে, সবকিছু করে দেখিয়েছে। আমার দৃষ্টিতে, সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

ইয়ামালের ভবিষ্যত নিয়েও আশাবাদী বার্সেলোনা প্রেসিডেন্ট। বলেছেন, ‘ইয়ামাল এমন একজন খেলোয়াড়, যার মতো খুব কম খেলোয়াড় আছে। কারণ সে দারুণ প্রতিভাবান এবং সর্বোচ্চ পর্যায়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে।’

‘মেসির সঙ্গে ইয়ামালকে তুলনায় না জড়িয়ে তার নিজের মতো করে ক্যারিয়ার গড়তে দেয়া দরকার। ফুটবল বিশ্বে অনেকেই মনে করেন, খুব বেশি দেরি নেই সে তার প্রথম ব্যালন ডি’অর জিতবে।’- যোগ করেন লাপোর্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালাপোর্তেলামিন ইয়ামাললিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT