চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাথা উঁচু রাখো, তোমরা দারুণ টুর্নামেন্ট পার করেছ’

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে এসে হার।  আর্জেন্টাইন যুবাদের সপ্তম বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। চিলির সান্তিয়াগোতে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে মরক্কো। হারের পর স্বদেশী যুবাদের সাহস জুগিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি বার্তা দিয়েছেন মাথা উঁচি রাখার।

মেসি ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অনুজদের নিয়ে লিখেছেন, ‘ছেলেরা, তোমরা মাথা উঁচু রাখো, দারুণ বিশ্বকাপ খেলেছ। যদিও আমরা চেয়েছি তোমাদের হাতে বিশ্বকাপ দেখতে। আকাশী-সাদাকে হৃদয়ে ধারণ করে তোমরা যা দিয়েছ তাতে গর্বিত।’

ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোন বিশ্বকাপ জিতেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল হারের স্মৃতি আছে তাদের। অনূর্ধ্ব-২০ দল এনে দিল বিশ্বকাপ শিরোপা।

ইয়াসির জাবিরি দুই গোল করে মরক্কোর জয়ের নায়ক। যেখানে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, যাদের ঝুলিতে আছে ছয়টি যুব বিশ্বকাপ ট্রফি।

মেসি আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। নেদারল্যান্ডসে সেবারের আসরের ফাইনালে আফ্রিকার নাইজেরিয়াকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ ঘরে তুলেছিল আলবিসেলেস্তে যুবারা। ফাইনালে স্পটকিক থেকে মেসি করেছিলেন দুই গোল। পুরো আসরে করেছিলেন ছয় গোল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুর্ধ্ব-২০ বিশ্বকাপআর্জেন্টিনামরক্কোলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শত কোটির দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের ভাবনায় ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন ক্লাস

মার্চ ৩০, ২০২৬

শুটিংস্পটে রাহুলের অস্বাভাবিক মৃত্যু, নিরপেক্ষ তদন্ত চাইলেন সুদীপ্তা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটের শঙ্কা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

খার্গ দ্বীপ দখলের কথা কেন ভাবছে যুক্তরাষ্ট্র?

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT