চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসির সাথে হালান্ড-ডি ব্রুইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
উয়েফা পুরস্কার প্রাপক তিন ফুটবল তারকা, মেসি, হালান্ড ও ডি ব্রুইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২-২৩ মৌসুমের জন্য বর্ষসেরার মনোনয়ন প্রকাশ করেছে উয়েফা। লিওনেল মেসির সাথে সেরার দৌড়ে আছেন আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইন। বর্ষসেরা কোচের তালিকাও সামনে এনেছে সংস্থাটি। তালিকায় প্রাধান্য ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির।

বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় আছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ও সম্প্রতি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়া লিওনেল মেসি। সংক্ষিপ্ত তালিকার অপর দুই খেলোয়াড় ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী তারকা ফরোয়ার্ড নরওয়ের আর্লিং হালান্ড এবং বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

বিশ্বকাপের দুবার সেরা খেলোয়াড় মেসির অধীনে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আসরে নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৩টি গোল করিয়েছেন ৩৬ বর্ষী মহাতারকা।

Banglabid

বিশ্বকাপ জয়ের পাশাপাশি লিগ ওয়ানের শিরোপা জিততে প্যারিস সেইন্ট জার্মেইনকে সহায়তা করেছেন মেসি। মৌসুমে মোট ৩২ ম্যাচে মাঠে নেমে ১৬ গোল করেছেন। পাশাপাশি ১৬টি গোল করতে সহায়তা করেছেন এলএম-১০। চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ৪ গোলের দেখা পেয়েছিলেন।

অন্যদিকে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া আর্লিং হালান্ড প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড করেছেন ২৩ বর্ষী নরওয়ে তারকা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য প্রতিয়োগিতা মিলিয়ে মোট ৫২টি গোল করেছিলেন।

ম্যানসিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কেভিন ডি ব্রুইনের। মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ করেছেন বেলজিয়ামের ৩২ বর্ষী তারকা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে মোট ৭টি গোল করেছেন। সহায়তা করেছেন সতীর্থদের ১৬ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে ২ গোলের দেখা পেয়েছিলেন। যার একটি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে।

Reneta

ইউরোপের সেরা খেলোয়াড় ও কোচ কে হচ্ছেন সেই ঘোষণা আসবে আগামী ৩১ আগস্ট। একইদিনে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে।

UEFA Men's Coach of the Year 2022/23 award winners. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা কোচের জন্য মনোনীত তালিকায় স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। বাকি দুজন হচ্ছেন ইতালির সাবেক খেলোয়াড় ও বর্তমানে ইতালির প্রথম সারির দুই ক্লাবের কোচ। তারা হচ্ছেন ইন্টার মিলানের কোচ সিমিওন ইনজাগি এবং নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

স্প্যানিশ কোচ গার্দিওলার অধীনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে লিগ শিরোপা, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পন্ন করে ম্যানচেস্টার সিটি। সবশেষ সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতেছে তার অধীনে।

ইন্টার মিলান কোচ ইনজাগির অধীনে দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার দল। ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে যায় ইতালির ক্লাবটি। লিগ শিরোপাও জিততে পারেনি তার ক্লাব, তৃতীয় স্থানে শেষ করে তাল দল।

সিরি আ’তে স্পালেত্তির অধীনে দীর্ঘদিন পর লিগ শিরোপা জিতেছে নাপোলি। লিগ শিরোপা জেতার পর চ্যাম্পিয়ন্স লিগে স্বদেশী ক্লাব এসি মিলানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিইন্টার মিলানগার্দিওলাডি ব্রুইননরওয়েনাপোলিবেলজিয়ামমেসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্পালেত্তিস্পেনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT