চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকে শান্ত করতে ভিডিও বার্তায় যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি পিঙ্ক জার্সিতে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে হংকং একাদশের বিপক্ষে ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। চোটের কারণে সেই ম্যাচে খেলতে না পারলেও আলোচনায় আসে রাজনৈতিক কারণে খেলেননি আর্জেন্টাইন মহাতারকা। বিষয়টিকে কেন্দ্র করে মেসি ও আর্জেন্টিনার উপর চটে যায় চীন। এবার এশিয়ার দেশটিকে শান্ত করতে তাদেরই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন বিশ্বজয়ী ফুটবলার।

চলতি মাসের প্রথম সপ্তাহে চীন সফরে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেন ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির ৪-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে কাটান মেসি।

দর্শকদের পাশাপাশি হংকংয়ের রাজনীতিবিদরা এতে ক্ষোভ প্রকাশ করেন। সমালোচনায় সরব হয় চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম। মার্চে চীনের হাংঝুতে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ।

Banglabid

এমন বাস্তবতায় চীনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে সোমবার পোস্ট করা ভিডিওতে মেসি বলেন, ‘হংকংয়ের ওই ম্যাচটির পরে আমি অনেক কিছুই পড়েছি এবং শুনেছি। সবকিছু দেখে আমার মনে হয়েছে, বিষয়টি পরিষ্কার করা দরকার। সকলের সত্যটা জানা উচিৎ। তাতে কারোর মিথ্যা গল্প পড়তে হবে না।’

‘লোকদের বলতে শুনেছি, আমি নাকি রাজনৈতিক কারণে খেলতে চাইনি। এছাড়াও আরও অনেকগুলো কারণ আমি শুনেছি, যা সম্পূর্ণ অসত্য। যদি এমন কিছুই হতো, তাহলে আমি জাপান বা চীন সফরে যেতাম না, যা আগেও অনেকবার আমি গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকে চীনের সঙ্গে আমার ঘনিষ্ট ও বিশেষ একটা সম্পর্ক আছে।’

‘যেমনটা আগের সংবাদ সম্মেলনেও বলেছিলাম, আমার পেশিতে চোট ছিল এবং সৌদি আরবে প্রথম ম্যাচেও খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে কিছুটা সময় খেলার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা আরও বাড়ে। এরপর হংকং ম্যাচের আগের দিন অনেকেই আমার অনুশীলন দেখতে এসেছিলেন। যে কারণে আমিও অনুশীলন চালিয়ে যেতে চেষ্টা করেছিলাম।’

Reneta

‘কয়েকদিন পরে চোটের অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কারণেই জাপানে কিছুক্ষণ খেলেছি। আর নিজের ফিটনেস ফিরে পেতে এবং গতিতে ফিরতে সেই ম্যাচটি খেলেছিলাম।’

মূলত ইন্টার মিয়ামির হয়ে মেসির হংকং সফরের পর থেকেই ঘটনার সূত্রপাত। প্রাক মৌসুমে এশিয়া সফরের অংশ হিসেবে হংকং একাদশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেই ম্যাচে বেঞ্চেই ছিলন ৩৬ বর্ষী মেসি।

হংকংয়ে সেদিন মেসিকে ঘিরেই ছিল মূল আকর্ষণ ছিল। ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। এমনকি ১২ ঘণ্টা ভ্রমণ করেও মেসিকে দেখতে অনেকে গিয়েছিলেন।

অনেক দর্শক পাঁচ হাজার হংকং ডলারের (প্রায় ৬৫০ মার্কিন ডলার) টিকিট কেটে খেলা দেখেছেন। এলএম টেনকে সেদিন মাঠে না নামানোয় তাদের বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। একইসঙ্গে তারা টিকিটের টাকাও ফেরত চেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাচীনজাপানমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডন থ্রি’-তে রণবীরের বিপরীতে কিয়ারা

পরবর্তী

আসছে ‘পাঠান টু’, এবছরেই শুরু শুটিং!

পরবর্তী
শাহরুখ খান নতুন ছবির জন্য প্রস্তুত, শুটিং শুরু হবে এই বছর. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে 'পাঠান টু', এবছরেই শুরু শুটিং!

নাভালনির স্ত্রী'র সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃশ্য, রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে দায়ী করে নাভালনির স্ত্রী'র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT