চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার জয়ে মেসির জোড়া গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির চোখ জুড়ানো দুই গোলে পেরুর বিপক্ষে জয় পেয়েছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার জয় তুলল আলবিসেলেস্তে দলটি।

পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় বুধবার সকালে দলটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলেছে আর্জেন্টিনা। আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করতে চেয়েছিল পেরু। লক্ষ্য ছিল শুরুতেই গোল দিয়ে আর্জেন্টিনাকে বিভ্রান্ত করে দেয়া। পেরুর কোচ হুয়ান রেইনোসোর সেই পরিকল্পনা ভেস্তে যায় আর্জেন্টিনার পাল্টা আক্রমণে।

আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে মেসি গড়েছেন আরেক ইতিহাস। লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে এখন সর্বোচ্চ গোলের মালিক মহাতারকা। লাতিন ফুটবলারদের মধ্যে তার গোল এখন ৩১। এরআগ পর্যন্ত উরুগুয়ের বন্ধু সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে আসছিলেন কিংবদন্তি মেসি।

সুয়ারেজকে ছাড়িয়ে যান ম্যাচের ৩২ মিনিটে। নিকোলাস গঞ্জালেজের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ৪২তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন মেসি। এনজো ফের্নান্দেসের থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ৩৬ বর্ষী মেসি।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরও একবার বল জালে জড়ান মেসি। ভিএআর মনিটরে রিপ্লে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। তাতে হ‍্যাটট্রিক হাতছাড়া হয়ে যায়।

এই জয়ে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলে শীর্ষ ধরে রাখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে তিনে। ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে জয় পাওয়া উরুগুয়ে চার খেলায় সমান ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে উঠে এসেছে দুইয়ে। চার ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াপেরুফুটবল বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ বাছাই-২০২৬মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT