চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিনিয়াস’ মেসিকে ঠেকাতে মার্কুইনহোসের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে জয় না পাওয়া ব্রাজিলের সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলা হবে ব্রাজিলের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে। এ ম্যাচের আগে ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস কোরেয়া আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন। বলেছেন, ‘মেসিকে তারা ঠেকাতে পারবেন না।’

প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক সতীর্থকে নিয়ে মার্কুইনহোস বলেছেন, ‘মেসি জিনিয়াস ও বিশেষ ধরণের খেলোয়াড় এবং তার বয়স হওয়া সত্ত্বেও সবসময় বিশেষ কিছু করে। বন্ধু এবং সতীর্থ হিসেবে প্যারিসে তার সঙ্গ বেশ উপভোগ করতাম।’

‘দুর্ভাগ্যবশত, মেসি এখন প্রতিপক্ষ এবং আমার সতীর্থদের সাথে কথা বলেছি তাকে না ঠেকাতে। তার চেয়ে বরং খেলায় তার অংশগ্রহণ কিভাবে কমানো যায় সে বিষয়ে চিন্তা করতে। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আর্জেন্টিনা যা করে তার অধিকাংশই মেসি কেন্দ্রিক।’

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোয় বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। চোটে পড়ায় নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকাদের ছাড়াই স্বাগতিকরা মেসি-ডি মারিয়াদের মুখোমুখি হবে।

লাতিন অঞ্চলের বাছাইপর্বের টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। যদিও সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মেসিবাহিনীর মাঠ ছাড়তে হয়েছিল। দুঃসময়ের মধ্যে ঘুরপাক খাওয়া ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াপিএসজিবিশ্বকাপ বাছাই-২০২৬ব্রাজিলমার্কুইনহোসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT