চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি হাসলে পিএসজিও হাসে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসিকে ভালো না বেসে পারছেন না ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজি কোচের অধীনে বিশ্ব ফুটবলের সুপারস্টার খেলছেন, বিষয়টি ভেবেই রোমাঞ্চিত লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বস। প্যারিসের ক্লাবটির কোচ মেতেছেন আর্জেন্টাইন অধিনায়কের গুণে। বলছেন, মেসি হাসলে হাসে পুরো দল, হাসে ক্লাব।

গত মৌসুমে নিসের হয়ে মেসির বিপক্ষে ছক কষতে হয়েছে গালতিয়েরের। এ মৌসুমে সেই মেসিই তার অন্যতম শিষ্য। যিনি এমন এক খেলোয়াড়, অনুশীলন থেকে ড্রেসিংরুম হয়ে মাঠ— সবখানে যার গুণে অন্য খেলোয়াড় ও ক্লাব প্রভাবিত হয়। পারফরম্যান্স, অভিজ্ঞতা দিয়ে যিনি অন্যকে সাহায্য করেন। এমন একজনকে ভালো না বেসে উপায়ও নেই গালতিয়েরের!

মেসির প্রতি ফ্রেঞ্চ কোচের মুগ্ধতা দিনকে দিন বাড়ছে। মহাতারকাকে নিয়ে এধরনের মুগ্ধতা বেড়ে যাওয়া স্বাভাবিকই মনে করেন গালতিয়ের, ‘শুধু মেসির দারুণ গুণের জন্য যে অভিভূত হয়েছি এমন নয়। যার এমন সব রেকর্ড থাকবে, এতবেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা, এত এত ট্রফি, সর্বোপরি যখন অনেকবেশি পেশাদার কেউ, তখন অভিভূত হওয়াটাই স্বাভাবিক।’

Banglabid

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করে ২০২১-২২ মৌসুমে প্যারিসে এসেছেন মেসি। ফরাসিদের হয়ে জিতে নিয়েছেন লিগ শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে জাল খুঁজে পেয়েছেন ১১ বার। এ মৌসুমে চেনাছন্দে ফিরেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তিন ম্যাচে জালের দেখা পেয়েছেন দুবার। মাঠের ভূমিকা ছাপিয়ে মেসিকে অন্য ভূমিকাতেও দেখছেন গালতিয়ের।

পিএসজি কোচ মনে করেন, মেসি মানুষ হিসেবে খুশি। এত এত অর্জনের নায়ক যেদিন হাসেন সেদিন ক্লাবও হাসে, ‘বিশ্বকাপ বাদে সবকিছু জিতেছেন মেসি, ক্লাব পর্যায়ের সবকিছু। তিনি অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন। কিন্তু এতে যে সন্তুষ্ট নন, তেমনও মনে হয় না। আমার মনে হয় তিনি খুশি। যখন লিও হাসেন, পুরো দল হাসে। তিনি সবার কাছে প্রশংসিত এবং প্রিয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাগালতিয়েরপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT