চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ইউএস ওপেনের ফাইনালে খেলা নিয়েও ‘সন্দেহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে টরেন্টো এফসির বিপক্ষে সহজ জয় পেয়েছে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচের প্রথমার্ধে মেসি ও আলবা চোট নিয়ে মাঠ ছাড়েন। সামনের সপ্তাহে ইউএস ওপেনের ফাইনালে নামবে দলটি। সেখানে মেসি ও জর্ডি আলবাকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ টাটা মার্টিনো। আগামী ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে তাদের পাওয়া যাবে না সেটা নিশ্চিতই।

২৭ সেপ্টেম্বর ইন্টার মিয়ামি ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবে হিউস্টোন ডায়নামোর বিপক্ষে। ওই ম্যাচে ৩৬ বর্ষী মহাতারকার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘তারা সাধারণভাবেই অনুশীলন করেছিল এবং আমরা মনে করেছিলাম তারা খেলার জন্য প্রস্তুত। আমি বিশ্বাস করি না এটা নতুন কিছু অথবা তাদের যে সমস্যা ছিল তার থেকে খারাপ কিছু। এটা হয়তো ক্লান্তি।’

‘আমার মনে হয় না এটা পেশীর সমস্যা। অরল্যান্ডো সিটির বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা নেই, কিন্তু আমার মনে হয় না পেশী বা অন্য গুরুত্বপূর্ণ কোনো সমস্যা।’ ৬০ বর্ষী মার্টিনো যোগ করেন, মেসিকে এখন থেকে আগামী বুধবারের ফাইনাল পর্যন্ত মেডিকেল টিমের সাথে পরামর্শ করে প্রতিদিন মূল্যায়ন করা হবে।

মেসি ও আলবার উঠে যাওয়া প্রসঙ্গে মার্টিনো বলেছেন, ‘মেসি এবং আলবা উঠে গিয়েছিল। এ দুটি ছিল খুবই অপ্রত্যাশিত পরিবর্তন। তাদের বিষয়ে এখন মূল্যায়ন করা হবে।’

বৃহস্পতিবার ভোরে ফোর্ট লডারডেল স্টেডিয়ামে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন জর্ডি আলবা। মিনিট তিনেক পরে পায়ের চোটে পড়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। দুই তারকার অভাব অবশ্য ইন্টার মিয়ামির জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরল্যান্ডোআলবাইন্টার মিয়ামিএমএলএসমার্টিনোমেসিহিউস্টোন ডায়নামো
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT