খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গীর্জায় প্রার্থনায় শামিল হন খ্রিষ্টধর্মের অনুসারীরা। পাপমুক্তির পাশাপাশি সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন তারা। বড়দিন উদ্যাপনকে ঘিরে খ্রিষ্ট ধর্মের অনুসারীদের ঘরে ঘরে আনন্দ আয়োজনের পাশাপাশি রাজধানীর পাঁচতারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন।







