চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মল্লিক পরিবারের যে বার্তায় আপ্লুত মেহজাবীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
বিনোদন
A A

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনয় দেখে তারিফ করেন অনেকেই। দেশের বাইরে তার নাটকের দর্শক অগণিত। পার্শ্ববর্তী দেশ ভারতেও মেহজাবীনের অনুসারী কম নয়। সম্প্রতি নতুন এক ভক্তের সন্ধান পেয়েছেন এই অভিনেত্রী।

তিনি হলেন পশ্চিমবঙ্গের জীবন্ত কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক। এক ভিডিও বার্তায় মেহজাবীনের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল দীপা মল্লিককে। পাশে দাঁড়িয়ে ছিলেন রঞ্জিত মল্লিক নিজেও। তিনিও মেহজাবীনকে শুভকামনা জানিয়েছেন।

দীপা মল্লিক বলেন, মেহজাবীন আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমার এবং অপূর্বর সবকটা নাটক দেখেছি। আমার হাজবেন্ড রঞ্জিত মল্লিককে তোমার ‘খেয়ালী আমি হেয়ালী তুমি’ নাটকটি দেখালাম। তাছাড়া ‘বড়ছেলে’ বলে নাটক সেখানে অসাধারণ অভিনয় করেছো তুমি। তোমাকে তুমি করে বলছি, কারণ বাচ্চা মেয়ে তুমি। আমার মেয়ে আছে কোয়েল মল্লিক। তাকেও তোমার নাটকগুলো সব দেখাবো। খুবই ভালো পারফর্মেন্স তোমার। উইশ ইউ অল দ্য বেস্ট।

রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীর এক মিনিটের ভিডিওটি মেহজাবীন তার পেজে পোস্ট দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করেছেন। লিখেছেন, সবার প্রিয় রঞ্জিত মল্লিক স্যার এবং তার স্ত্রী দীপা মল্লিকের কাছ থেকে পাওয়া এক ধরনের সুইট সারপ্রাইজ বার্তা। আপনার কথাগুলো আমাকে প্রচণ্ড স্পর্শ করেছে। কলকাতার ভক্তদের ভালোবাসা জানাই।

আগের মতো নিয়মিত নাটকে অভিনয় করছেন না মেহজাবীন। বিশেষ দিবসের নাটক ছাড়া তাকে সেভাবে পাওয়া যায় না। তবে মাঝেমধ্যে দু-একটি ওটিটি কনটেন্টে পাওয়া যায় এই অভিনেত্রীকে। এর পেছনে ওটিটিতে নিয়মিত হওয়া, এবং সামনে সিনেমায় আসছেন এই অভিনেত্রী।

ভিডিওটি নিজের পেজে পোস্ট করার পর মেহজাবীনকে শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীরা। মেহজাবীনকে উদ্দেশ্য করে অনেকেই বলছেন, যে নাটক দিয়ে আপনাকে সবাই চেনে সেই নাটক ছেড়ে দিলেন। উত্তরে মেহজাবীন জানিয়েছেন, শিগগির তিনি নতুন নাটক নিয়ে ফিরছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাকোয়েল মল্লিকনাটকমেহজাবীন চৌধুরীরঞ্জতরঞ্জিত মল্লিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT