চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের গুণগান গাইলেন মেহেদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিটি সিরিজে বোলাররা ঠিকঠাক কাজটা করে দিতে চেষ্টা করেন। মাঝে মধ্যে সেটা এদিক-সেদিক হলেও পরের ম্যাচে আবারও পূর্ণরূপে ফিরে আসেন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টুয়েন্টি জিততে এমন পারফরম্যান্সই করেছেন বাংলাদেশের বোলাররা, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেটা মনে করালেন ম্যাচসেরা স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এক প্রশ্নে অফস্পিন করা মেহেদী বলেছেন, ‘আমাদের পেস বোলিং ইউনিট ভালো করতেছে। একটি দল জিততে হলে সবার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। দুই-একজনের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ না। টিম ওয়াইজ খেলা, টিমে সবাই ছোটখাটো পারফরম্যান্স করে। আমরা স্পিনাররা ভালো বল করছি, পেস বোলাররাও ভালো বল করেছে। এজন্য আমরা ওদের কম রানে আটকাতে পারছি এবং জিতছি।’

পেস বোলিংয়ের স্বর্গরাজ্য নিউজিল্যান্ডে আপনার স্পিন দিয়ে শুরু করা চ্যালেঞ্জিং মনে হয়েছিল কিনা, এমন প্রশ্নে মেহেদী, ‘না, চ্যালেঞ্জিং মনে হচ্ছিল না। আমি টি-টুয়েন্টিতে প্রথম ওভার করতে অভ্যস্ত, এটা আমার কাছে চ্যালেঞ্জিং নয়। আমার কাজ বোলিং করা, সেটা যেখানেই হোক করতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার উপর ভরসা করে দায়িত্ব দিয়েছে, সেটা যে কন্ডিশনে হোক করতে হবে।’

খেলা শুরুর আগে থেকেই ম্যাকলিন পার্কের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় টস জিতে আগে বোলিং বেছে নেন নাজমুল হোসেন শান্ত। পেস কন্ডিশনে শুরুতে স্পিনার এনে তিনি চমকে দেন কিউইদের। প্রথম ওভারে বাংলাদেশকে সাফল্যও এনে দেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুল ইসলাম ফেরান ফিন অ্যালেনকে (১)। পরের বলে গ্লেন ফিলিপসকে (০) এলবিডব্লিউ করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টুয়েন্টিটি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। এখানে বাংলাদেশের টেস্ট জয়ের স্মৃতি রয়েছে। এবার জিতলে সেখানেই আরেকটি ইতিহাস রচিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেননিউজিল্যান্ডফিলিপসবাংলাদেশমাউন্ট মঙ্গানুইমেহেদীলিড স্পোর্টসশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসএল নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT