মেঘঅপস লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা। চেয়ারম্যান রিফাত হাসান এবং সিইও মুনতাসির আজগারের নেতৃত্বে মেঘঅপস সারা বিশ্বের সাইবার নিরাপত্তা উন্নত করতে কাজ করে আসছে।
ক্লাউড সিকিউরিটি পোস্টার ম্যানেজমেন্ট (সিএসপিএম) সফটওয়্যার অফার করে থাকে তারা, যা তাদের স্থানীয় উদ্ভাবনের প্রমাণ। মেঘঅপস ক্লাউড মাইগ্রেশন এবং কনসালটেন্সিসহ ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিংসহ, ব্যবসা এবং সংস্থাগুলোকে তাদের ডিজিটাল সম্পদ রক্ষা করতে সহায়তা করার জন্য বিভিন্ন সেবা দিয়ে থাকে।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা সংস্থা এবং বিশেষভাবে ক্লাউড নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে মেঘঅপস। ইতিমধ্যে রিসেলার ‘স্কালা’র মাধ্যমে তারা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় তাদের প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে।
সিঙ্গাপুরের ‘স্কিলেদিন’ এবং স্থানীয় ফিনটেক ‘আমার পে’, ‘এয়ারবাটন’, ‘ওস্তাদ লিঃ’, ‘লাইফ স্প্রিং’ মেঘঅপসের ক্লায়েন্টদের মধ্যে অন্যতম।








