চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসত্য তথ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মেঘনা গ্রুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
কর্পোরেট নিউজ
A A
মেঘনা গ্রুপের লোগো, বাংলাদেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা মিথ্যা তথ্য ও অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত সকল মিথ্যা দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার ২১ এপ্রিল এমজিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণার মাধ্যমে এই অবস্থান স্পষ্ট করে।

বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশিত কিছু বিভ্রান্তিমূলক প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এমজিআই থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে, যেকোনো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত- সেটি দেশি হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ের, আমাদের সকল প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টিই পুনর্ব্যাক্ত করবে। আমরা অভ্যন্তরীণ শাসনব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করে থাকি এবং আমাদের নিয়মিত নিরপেক্ষ অডিট সম্পন্ন হয়ে থাকে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে নিরপেক্ষ তদন্ত হলে আমাদের বিরুদ্ধে কোন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যাবে না।

Banglabid

আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গ্রহণযোগ্যতার জন্যই আমরা আইএফসি-এর সাথে একাধিক অর্থায়ন এবং ডিইজি, এফএমও ও অন্যান্য উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ ঋণের চুক্তিতে আসতে পেরেছি। এসব প্রতিষ্ঠান সর্বদা সর্বোচ্চ স্বচ্ছতা, নৈতিকতা এবং আইন অনুশাসনের ক্ষেত্রে কঠোর থাকে, যা এমজিআই-ও সবসময়ই সুনির্দিষ্টভাবে মেনে চলে।

আমরা প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশকে একটি শক্তিশালী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখি। তবে আমাদের বিশ্বাস যে কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার লক্ষ্য হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্পগ্রুপকে অস্থিতিশীল করে তোলা। আমরা সকল স্টেকহোল্ডার, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোকে কোন ধরনের অনুমান বা গুজব নয়, বরং কেবলমাত্র বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতার জন্য অনুরোধ জানাচ্ছি।

মেঘনা গ্রুপ জানায়, আমরা আমাদের সকল সহকর্মী, অংশীদার, বিনিয়োগকারী, বাংলাদেশ সরকার এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আপনাদের এই আস্থাই আমাদের অনুপ্রেরণা, যা আমাদেরকে সততা ও দৃঢ়তার সাথে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমজিআইমেঘনা গ্রুপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার বিপক্ষে ফাইনালে এমবাপেকে পাচ্ছেন, আশা আনচেলত্তির

পরবর্তী

খেলোয়াড় ছেড়ে উয়েফা থেকে সর্বোচ্চ বোনাস পাচ্ছে ম্যানসিটি

পরবর্তী
ম্যানচেস্টার সিটি ফুটবল দল উয়েফা ট্রফি জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড় ছেড়ে উয়েফা থেকে সর্বোচ্চ বোনাস পাচ্ছে ম্যানসিটি

অভিষেক ও ঐশ্বরিয়া দুবাইয়ে বিলাসবহুল ভিলায় অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইতে অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ কোটি মূল্যের ভিলা!

সর্বশেষ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় শপথ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আগস্ট ২১, ২০২৬

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT