চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে চরিত্রহীন প্রমাণের অপচেষ্টা বন্ধ হোক’

নিজেকে কুমারী দাবি করে বললেন মডেল মেঘনা আলম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

দেশের আলোচিত মডেল মেঘনা আলম আবারও আলোচনায়! রবিবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার বিরুদ্ধে চরিত্রহীন বা লম্পট প্রমাণের অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।

পোস্টে মেঘনা আলম জানান, আদালতে কোরআন হাতে শপথ নিয়ে তিনি ঘোষণা করেছেন যে, জীবনে কখনো কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। এমনকি তার ঘনিষ্ঠ পরিচিত ঈসার সঙ্গেও নয়। তিনি দাবি করেন, “আজ পর্যন্ত আমি কুমারী।”

তিনি লেখেন, “আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত। আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি।”

ফেসবুক পোস্টের সাথে এই দুটি ছবিও শেয়ার করেন মেঘনা

পোস্টে মেঘনা আরও উল্লেখ করেন, সমাজে বাহ্যিক পোশাক-পরিচ্ছদ দেখে নারীকে বিচার করা হয়, অথচ পুরুষরা সবসময় প্রশ্নের বাইরে থাকে।

তার ভাষায়, “ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।”

এ সময় তিনি অভিযোগ করেন, একজন ক্ষমতাধর ব্যক্তির বিয়ে ভেঙে দেওয়ার কারণে তাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

Reneta

উল্লেখ্য, ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন মেঘনা আলম। চলতি বছরের এপ্রিলে তিনি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। পরে জামিনে মুক্তি পান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতকুমারীকোরানডিবিথানাপুলিশমডেলমামলামেঘনা আলমলিড বিনোদনশপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT