চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে এবার রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
বিনোদন
A A
বিপজ্জনক হাঙরের সঙ্গে লড়াই করছে একজন ব্যক্তি, সাগরে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের ছবির দর্শকদের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে তাবৎ দুনিয়া মেতে আছে ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ নিয়ে। দর্শকমুখরিত সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে। যার রেশ কাটতে না কাটতে বাংলাদেশের দর্শকদের জন্য আবারও এসেছে নতুন ছবির খবর।

শুক্রবার (১১ আগস্ট) একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এরমধ্যে আছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ছবি ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’! রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ ছবিটি পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম।

ডাইনোসরের যুগের লুপ্তপ্রায় একটি বিশাল হাঙরের দেখা মেলে মাঝ সমুদ্রে। যার নাম ম্যাগালোডন। সেই বিশালাকার হাঙরের গ্রাসে যেতে শুরু করে বহু জাহাজ থেকে সাবমেরিন। বিস্ময়কর সেই হাঙরের বিরুদ্ধে মরণপণ লড়াই করে এক দুঃসাহসিক ডুবুরি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত সে অভিযান সফল হয়। মারা যায় সেই ম্যাগালোডন। অধ্যায়টা সেখানে সমাপ্ত হলেও গল্প কিন্তু শেষ হয়নি। দর্শকদের জন্য আরও ভয়ঙ্কর গল্প রেখে দেন নির্মাতা। সেই গল্প নিয়েই এবার আসছে ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’।
যেখানে দেখা যাবে, লুপ্তপ্রায় সেই রক্তপিপাসু হাঙর আবার ফিরে এসেছে। এবার আর ম্যাগালোডন একা নয়, সদলবলে প্রতিশোধ নিতে ফিরছে সে। সমুদ্রের তলদেশে প্রাগৈতিহাসিক কালের প্রাণীদের খাদ্যচক্র নিয়ে গবেষণারত একদল বিজ্ঞানী। যার অনিবার্য ফলাফল ম্যাগালোডন হাঙরের প্রত্যাবর্তন। এর আগেও জুরাসিক পার্ক ছবিতে আমরা দেখেছি মহাকালের অমোঘ নিয়ম নিয়ে ছেলেখেলা করলে তার কি ভয়ংকর পরিণতি হতে পারে। ‘মেগ ২’ ছবিতেও হতে চলেছে ঠিক তেমনটাই।

প্রথম ছবি ‘দ্য মেগ’-এর মতো এ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাসন স্ট্যাথাম। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এর প্রথম ছবি ‘দ্য মেগ’। বক্সঅফিসে যথেষ্ঠ সাফল্য পেয়েছিল স্টিভ অল্টেনের ‘মেগ: এ নভেল অফ ডিপ টেরর’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি। ১৭৮ মিলিয়ন ডলার বাজেটের দ্য মেগ বিশ্বজুড়ে ব্যবসা করেছিল ৫৩০ মিলিয়ন ডলারেরও বেশি। এবারের ছবিটি আরও বড় পরিসরে নির্মিত।

এখানে দৃশ্যগুলো আরও জীবন্ত এবং শ্বাসরুদ্ধকর বলে জানিয়েছেন পরিচালক। সাফল্যের দিক থেকে এ ছবি আগের ছবিকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস পরিচালকসহ সংশ্লিষ্টদের।

‘মেগ ২’ ছাড়াও একই দিনে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অ্যানিমেশন ছবি ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’। এটিও সিক্যুয়েল। জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ ছবিটি পরিচালনা করেছেন জেফ রো।

ট্যাগ: জেসন স্ট্যাথামলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারকে চায় মেসির লিগের লস অ্যাঞ্জেলেস

পরবর্তী

বিএনপি’র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

পরবর্তী
যুবলীগের প্রতিনিধি ইসিতে স্মারকলিপি প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি'র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তা ও গাড়ি, বন্যা পরিস্থিতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে নিখোঁজ ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT