প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিরতিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।







