চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম পারিশ্রমিক ৫০ রুপি, এখন ছবি প্রতি নেন ২০ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যশ। যিনি সবার কাছে যশ নামে পরিচিত হলেও তার আসল নাম নবীন কুমার গৌড়। ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনয় করার। কিন্তু অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণ করা দায়। তাই তো মাত্র ১৬ বছর বয়সেই বাড়ি থেকে মাত্র ৩০০ রুপি নিয়ে পালিয়ে চলে যান বেঙ্গালুরুতে। সেই থেকেই তার লক্ষ্য স্বপ্নপূরণের।

সেদিনের সেই নবীন কুমার গৌড়ই আজকের ‘রকিং স্টার’ যশ। শুধু তাই নয়, মাত্র ৩০০ রুপি নিয়ে বাড়ি থেকে পালানো এই তারকার এক চলচ্চিত্র থেকেই আয় হয় ২০০ কোটি রুপির বেশি।

২০১৮ সালে ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ এর পর হুড় হুড় করে বেড়েছিল তার জনপ্রিয়তা। পার্শ্বচরিত্র দিয়ে সিনেমায় অভিনয় শুরু করা যশ এখন প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন প্রায় ২০ কোটি রুপি। কিন্তু বাড়ি থেকে পালিয়ে বেঙ্গালুরুতে আসার পর তার পারিশ্রমিক ছিল মাত্র ৫০ রুপি।

বেঙ্গালুরুতে এসে কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে। কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ। এরপর তিনি শুরু করেন একটি নাট্যদলের মঞ্চের পেছনে সহকারী হিসেবে। এর জন্য তিনি দৈনিক পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ রুপি করে। সেই অভিনেতাই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ছবিটি থেকে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল।

ক্যারিয়ারের শুরু থেকেই খুব কম সিনেমায় অভিনয় করতেন যশ। তবে যেসব সিনেমায় অভিনয় করেছেন, সেখানে তিনি তার দক্ষতার ছাপ রেখে গেছেন। ২০০৮ সালের ‘রকি’ সিনেমা দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় যশের। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেন কন্নড় এই তারকা। এরপর ‘কেজিএফ’ ওয়ান ও টু দুই কিস্তি দিয়ে তো নিজেকেই ছাড়িয়ে গেছেন যশ। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘রামায়ণ’। যেখানে রাবণের ভূমিকায় দেখা মিলবে তার।- পিঙ্কভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: কেজিএফযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT