চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম গবেষক মীর সাহিদুল আলমের স্মরণ সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

গণমাধ্যম গবেষক ও উন্নয়ন সংস্থা সমষ্টি’র পরিচালক (কর্মসূচী) মীর সাহিদুল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ূন রোডের গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টির কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন মীর সাহিদুল আলমের অগ্রজ, বন্ধু, সহকর্মী, অনুজরা।

স্মরণ সভায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ সরকারের সাবেক জেষ্ঠ্য সচিব আবু আলম শহীদ খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলম, চ্যানেল আই অনলাইন-এর সম্পাদক ও চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতনরা।

এসময় সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান, পরিচালক (গবেষণা ও যোগাযোগ) মীর রেজাউল হক, মীর সাহিদুল আলমের সহধর্মিণী দিলরুবা আফরিন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মীর সাহিদুল আলম একজন সদালাপী, সজ্জন, বিনয়ী, হাস্যোজ্জ্বল, পরোপকারী, ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। সমাজে যাদের মধ্যে মানবীয় গুণাবলী থাকে তারাই সত্যিকারের রোল মডেল। সাহিদুল তেমনি একজন ছিলেন। ‘‘আমরা কেমন ভাই চাই, কেমন সন্তান চাই’’ —এই প্রশ্নগুলো কেউ যদি বলেন তাহলে বলব মীর সাহিদুল আলম যেমন মানুষ ছিলেন সে ধরণের মানুষ চাই।

দেশের তৃণমূল সাংবাদিকতার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা সাহিদুলের বিভিন্ন গবেষণা ও প্রকাশনা যেন ভবিষ্যতেও ছড়িয়ে দিয়ে সাংবাদিকদরে মান উন্নয়ন করা যায় এ বিষয়ে আশাব্যক্ত করেন বক্তরা। পাশাপাশি মীর সাহিদুলের পরিবারের যে কোন সমস্যায় পাশে দাঁড়ানোর কথাও জানান তারা।

Reneta

স্মরণ সভা শেষে মীর সাহিদুল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ১৭ জানুয়ারি (বুধবার) সকালে মোহাম্মদপুরের নিজ বাসায় মারা যান মীর সাহিদুল আলম। তিনি কয়েক বছর ধরে মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। ওই দিনই তার নিজ বাড়ি নেত্রকোণার মুক্তারপুরে জানাজার পর দাফন করা হয়।

মীর সাহিদুল আলমের জন্ম ২ মার্চ ১৯৬৯ সালে নেত্রকোনায়। তার মায়ের নাম তাহেরা খাতুন ও বাবার নাম মীর ফজলুল হক। সাহিদুল পড়াশোনা করেছেন এসএসসি ও এইচএসসি নেত্রকোনা, স্নাতক ঢাকা তিতুমীর কলেজ, স্নাতকোত্তর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

তিনি কর্মজীবনে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পটুয়াখালী ও নোয়াখালী  জেলার মিডিয়া সেন্টার প্রধান ছিলেন। এছাড়াও তিনি  নির্বাহী সম্পাদক, পাক্ষিক মেঠবার্তার নির্বাহী সম্পাদক, ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পে কাজ করেছেন। অ্যাডভোকেসি ম্যানেজার হিসেবে মেরি স্টোপস-এ কাজ করেছেন। সবশেষ তিনি সমষ্টির পরিচালক (কর্মসূচী) ছিলেন।

মীর সাহিদুল আলমের প্রকাশনার মধ্যে অন্যতম রিপোটিং: প্রসঙ্গ সুশাসন, তৃণমূল মানুষের তথ্য অধিকারের খবর (সম্পাদনা), প্রান্তিক সাংবাদিকতার বয়ান (সম্পাদনা), কৃষি সাংবাদিকতা (সহ-লেখক), গণমাধ্যম সহায়িকা: জলবায়ু অর্থায়ন, গণমাধ্যম সহায়িকা : নারী কৃষকদের অদিকার ও স্বীকৃতি(সহ-লেখক), সহিংস উগ্রবাদ প্রতিরোধ: গণমাধ্যম সহায়িকা (সম্পাদনা)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টিমীর সাহিদুল আলমসমষ্টিস্মরণ সভা-দোয়া মাহফিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT