বাংলাদেশ

অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশকদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদানের লক্ষ্যে নীতিমালা সংশোধন, অনলাইন গণমাধ্যম বাৎসরিক নবায়ন সিস্টেম বাতিল, অনলাইন গণমাধ্যমে সংবাদকর্মীদের চাকরির সুরক্ষায় নীতিমালা প্রণয়ন, সম্প্রচার আইন ও অনলাইন গণমাধ্যম নীতিমালার আলোকে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের গুরুত্বারোপ করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে সভায় উপস্থিত ছিলেন কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বৈঠকে উঠে আসা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সুপারিশ করবেন বলে সভায় জানিয়েছেন।

মতবিনিময়য়ে বক্তব্য রাখেন বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম জিয়াউল হক, ঢাকাওয়াচ টোয়েন্টিফোরের সম্পাদক সাখাওয়াত সজীব, বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবীর, ঢাকামেইলের প্রধান বার্তা সম্পাদক হারুন জামিল, দ্য রিপোর্ট টোয়েন্টিফোরের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (ওনাব) এর ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম, সাধারণ সম্পাদক শাহীন চোধুরী।

সভায় কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে অন্তবর্তী সরকার।

বিষয়:অনলাইন মিডিয়া গণমাধ্যম সংস্কার কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…