অন্যান্য খেলা

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের আসর শুরু ৬ মার্চ

প্রাইজমানি এক লাখ টাকা

চারজন খেলোয়াড়ের হাতে ব্যাডমিন্টন জার্সি ও ট্রফি, মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়রা জার্সি ও ট্রফি প্রদর্শন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন পোর্টালসহ গণমাধ্যমে কর্মরত ক্রীড়ামোদী সাংবাদিকদের নিয়ে টানা অষ্টমবারের মতো আয়োজিত হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আসরটি ৬ মার্চ শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। পল্টনের তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।

বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ এসব তথ্য জানান আসরটির সমন্বয়কারী ও কুইন অফ হার্টসের ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ।

এবারের আসরে ৩০টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগীদের জন্য পাঁচটি ক্যাটাগরিতে মোট এক লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়, ইভেন্ট ম্যানেজমেন্ট কুইন অফ হার্টসের আয়োজনে চারদিনের টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। টাইটেল স্পন্সর ‘ওয়ালটন’ এবং পাওয়ার্ড বাই ‘ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট’।

বিষয়:ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…