চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া কাপ ব্যাডমিন্টনে চ্যানেল আইয়ের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
চ্যানেল আই মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪’এ ছেলেদের দ্বৈত ইভেন্টে শুভ সূচনা পেয়েছে চ্যানেল আই। আসরের প্রথম দিন পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেন চ্যানেল আইয়ের আবদুল্লাহ আল নওফেল ও আবু তাহের। বনিক বার্তার ইমরান-নকীব জুটিকে ২-০ সেটে হারায় নওফেল-তাহের জুটি।

এবারের প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও বিশেষ দুটি ক্যাটাগরিতে খেলা হচ্ছে। এ ক্যাটাগরিতে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নেবেন পুরুষ ও নারী এককে। সর্বমোট সাতটি ক্যাটাগরিতে ৩০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে এক লাখ টাকা। সর্বমোট ২০ জনকে প্রাইজমানি হিসেবে এই টাকা দেয়া হবে। প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা, সঙ্গে পাবেন ওয়ালটনের প্রেসার কুকার। রানার্সআপ দল পাবেন ৪ হাজার টাকা করে, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

এবারের আসরের পৃষ্ঠপোষক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সঙ্গে রয়েছে কুইন অব হার্টস। বুধবার থেকে শুরু হয়েছে আসর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

এছাড়া কুইন অব হার্টসের ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ এবং পাওয়ার স্পন্সর হিসিবে ভাইয়া হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর যুবায়ের ইসলাম শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: চ্যানেল আইতাহেরনওফেলমিডিয়া কাপ ব্যাডমিন্টনলিড স্পোর্টসশহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পার্টির রওশন অংশের সম্মেলন শনিবার

পরবর্তী

৮ জন সফল নারী পেলেন সাহসিকা উদ্যোক্তা সম্মাননা

পরবর্তী
৮ সফল নারীর সাহসিকা উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ জন সফল নারী পেলেন সাহসিকা উদ্যোক্তা সম্মাননা

ভারতের দাপটের দিনে গিলের ব্যাটিংয়ে গর্বিত বাবা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দাপটের দিনে গিলের পারফরম্যান্সে গর্বিত বাবা

সর্বশেষ

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

আগস্ট ২৬, ২০২৬

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT