স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি করা নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের যেখানে যে পরিস্থিতি সেখানে সেই ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকার সব পুলিশের উপ পরিদর্শক, র্যাব ও সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেয়া হবে।
তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। গণতন্ত্রের সৌন্দর্য মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু তাই বলে অশালীন ভাষা যেন ব্যবহার না হয়। মত প্রকাশ করবেন সত্য দিয়ে।








