চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওদিকে বোমা থেকে বাঁচতে স্কুল বন্ধ, এদিকে বিদ্যুৎ বাঁচাতে বিশ্ববিদ্যালয়ে ছুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের কিছু দেশ যখন জীবনের ঝুঁকি এড়াতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করছে, তখন বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়গুলোতে আগাম ছুটি পড়েছে। তবে পার্থক্য একটা আছে: ওখানে কারণ মিসাইল-সাইরেন-বোমা; এখানকার কারণ সম্ভাব্য জ্বালানি সংকট আর বিদ্যুৎ সাশ্রয়ের হিসাব।

সংঘাতের কেন্দ্রস্থল ইরানে সামরিক উত্তেজনা বাড়ায় বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলেও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় স্কুল-কলেজ বন্ধ রেখে শিক্ষার্থীদের আপাতত ঘরেই থাকতে বলা হয়েছে। অনলাইনে ক্লাস চলছে কিছু ক্ষেত্রে।

উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশেও শিক্ষা কার্যক্রমে টান পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তার কথা ভেবে ক্লাস বন্ধ করেছে বা অনলাইন ক্লাসে চলে গেছে। এর মধ্যে আবার মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ভারতীয় সিবিএসই বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণির কিছু পরীক্ষাও স্থগিত বা বাতিল করা হয়েছে।

Banglabid

এই অস্থিরতার ঢেউ অবশ্য বেশ দূর পর্যন্ত পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি বাজারে চাপ তৈরি করতে শুরু করেছে, আর বাংলাদেশ যেহেতু জ্বালানি আমদানির ওপর বেশ নির্ভরশীল, তাই আগাম হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। ফলাফল: বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্যালেন্ডারে সামান্য ‘সৃজনশীল পরিবর্তন’।

বিশেষজ্ঞদের ভাষায়, যুদ্ধের গোলা অনেক সময় সীমানা পেরোয় না, কিন্তু তার অর্থনৈতিক প্রতিধ্বনি বেশ দূর পর্যন্ত শোনা যায়। বাংলাদেশের মতো দেশে সেটি কখনো কখনো বিদ্যুতের সুইচ বা বিশ্ববিদ্যালয়ের ছুটির নোটিশ বোর্ডে গিয়ে ধরা দেয়। দিচ্ছেও তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬বোমা থেকে বাঁচতেস্কুল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT