এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।
গত (২৬ জানুয়ারি) সোমবার এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে মিডিয়া অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।








