চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের কটাক্ষের শিকার বিশ্বজয়ী ম্যাক অ্যালিস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দলবদলের গ্রীষ্মকালীন মৌসুমে ব্রাইটন ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ইংলিশ জায়ান্টদের জার্সিতে দলের নিয়মিত মুখ বিশ্বজয়ী মিডফিল্ডার। এমনকি কোচ ইয়ের্গূন ক্লপের প্রিয় শিষ্যদের একজন তিনি। সে কারণে লিভারপুল সতীর্থদের কটাক্ষের শিকার হয়েছেন অ্যালিস্টার।

সম্প্রতি আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অ্যালিস্টার। সেখানে লিভারপুল কোচের সঙ্গে সু-সম্পর্ক এবং সু-সম্পর্কের কারণে সতীর্থদের দ্বারা উত্যক্ত হওয়ার কথা জানিয়েছেন।

‘তার (ক্লপ) সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি বেশ উদ্যমী একজন ব্যক্তি, যে সবসময় খেলোয়াড়দের কাছে রাখার চেষ্টা করেন। দেখে থাকবেন, কখনও কখনও খেলার মধ্যে তিনি এমন আচরণ করেন, যা দেখে আপনার হাসি আটকে রাখতে পারবেন না। তার সাথে কাজ করতে পারা আমার জন্য আনন্দের।’

‘আমি মাত্র এখানে (লিভারপুলে) এসেছি। যখন আপনি কোনো কিছু শুরু করবেন, তখন সবকিছু আপনার কাছে সহজ ও সঠিক মনে হবে। কিন্তু আমার অনেক সতীর্থ আমাকে উত্যক্ত করে, তারা বলে ক্লপকে নাকি এখন আমার বাবা মনে হয়।’

‘এখন আমার সতীর্থরা আমাকে ধরেছে, কারণ জাতীয় দলে খেলে ফিরেছি এবং আমি একমাত্র সাউথ আমেরিকান খেলোয়াড়। তারা আমাকে বলছে ক্লপ আমার বাবা, যার কারণে আমাকে বসে থাকতে হবে না এবং আমি সব ম্যাচ খেলব। এভাবে তারা আমাকে পাগল করে তুলেছে।’

‘এসবের বাইরেও আমি বলতে চাই। তার সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো, আমি তাকে সম্মান করি এবং তার থেকে সবসময় শিখতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপজার্মানব্রাইটনম্যাক অ্যালিস্টারলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT