চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল পেয়েছেন এমবাপে, দারুণ ছন্দে মেসি-নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের খেলোয়াড় এমবাপে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে গোলবঞ্চিত কাইলিয়ান এমবাপে আজ গোল পেলেন প্রথমার্ধেই। তবে সেদিন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে নামানো হল ম্যাচের ৫৯তম মিনিটে। কাইলিয়ান এমবাপের বদলি হিসেবে একই সময়ে মাঠে নেমেছেন নেইমারও। মাঠে নেমেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে শক্তভাবে চেপে ধরেন এই তারকাযুগল। কয়েকবার দারুণ শট নিয়ে স্কোরশিটে নাম লেখাতে পারেননি মেসি। তবে ম্যাচের শেষ গোলে বল যোগানদাতার ভূমিকা পালন করেছেন নেইমার।

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে শনিবার জাপানিজ ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হয়েছে মেসি-নেইমারদের পিএসজি। সাইতামা স্টেডিয়ামের ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা।

ঘরের মাঠের ম্যাচে শুরু থেকেই অতিথিদের চাপে রাখে উরাওয়া। চতুর্থ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। ২ মিনিট পর উরাওয়া ফরোয়ার্ড ইকোর নেয়া দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন ডোনারুমা।

Banglabid

সময় গড়াতে শুরু করলে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে অতিথিদের লিড এনে দেন পাবলো সারাবিয়া। ৩৫ তম মিনিটে লিড দ্বিগুণ করেন এমবাপে।

প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে উরাওয়া। কিন্তু ডোনারুমার দেয়াল ভাঙতে পারেননি ফরোয়ার্ড লাইনের কেউই। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে নেইমারের বাড়ানো বল গোলমুখে ক্রস করেন দিনা এবিম্পে। সেখান থেকে লক্ষ্যভেদ করতে অবশ্য ভুল করেননি কালিমুয়েন্দো। ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টোফে গালতিয়েরের শিষ্যরা।

পিএসজির জয়ের দিনে হতাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অস্ট্রেলিয়ার ওপ্টাস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের শিষ্যরা।

Reneta

ম্যাটি ক্যাশের আত্মঘাতী ও জাদোন সানচোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। তবে বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধে। ৪৯তম মিনিটে অ্যান্টন ভিলার হয়ে লক্ষ্যভেদ করেন লিওন বেইলি।

খেলা তখন একদম শেষ মুহূর্তে। রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে দ্বিতীয় গোলটিও পরিশোধ করে ফেলে ভিলা। অতিরিক্ত সময়ে গোলটি আসে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের পা থেকে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টেন হাগের শিষ্যদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাইউনাইটেডএমবাপেক্লাব ফ্রেন্ডলি ম্যাচনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করিম উদ্দিন ভরসা মারা গেছেন

পরবর্তী

সেন্সরে হরিবোল সিনেমা আটকে আছে ৩ বছর!

পরবর্তী
সেনসরে হরিবোল সিনেমার নির্মাণ কাজ বন্ধ রয়েছে তিন বছর ধরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সরে হরিবোল সিনেমা আটকে আছে ৩ বছর!

প্রবীণ রাজনীতিবিদের ছবি, দাপুটে রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে রাজনৈতিক জীবনের সমাপ্তি

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT