চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে বিতর্কে পিএসজিকে সতর্ক করেছে ফুটবলারদের সংগঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবলার এমবাপে পিএসজির সতর্কতা নিয়ে মুখ খুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া সফরের জন্য কাইলিয়ান এমবাপেকে ছাড়াই দল দিয়েছে পিএসজি। এতে এমবাপেকে চাপে রাখা হয়েছে বলে দাবি ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্সের (ইউএনএফপি)। ফরাসি চ্যাম্পিয়নদের এ ব্যাপারে সতর্কও করে দিয়েছে সংগঠনটি।

ইউএনএফপি বিবৃতিতে জানায়, ‘অন্যসব পেশার মতো খেলোয়াড়দেরও কাজের ক্ষেত্রে একইরকম পরিবেশ প্রয়োজন। সব পরিচালকদের এটা মনে করিয়ে দিতে হবে কর্মচারীর উপর চাপ সৃষ্টি করা যাবে না।’

‘উদাহরণস্বরূপ নিয়োগকর্তার চাওয়া অনুযায়ী কাজ ছেড়ে দিতে বা গ্রহণ করতে বাধ্য করা- নৈতিক হয়রানির মধ্যে পড়ে। ফরাসি আইনে নিন্দনীয়। সুতরাং, কোনো ক্লাব এই ধরনের আচরণ করলে, ইউএনএফপির অধিকার আছে তাদের বিরুদ্ধে নাগরিক ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার।’

Banglabid

গত মৌসুমে পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে, সেটি হয়ে ওঠেনি। দুবছরের চুক্তিতে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থেকে যান ২৪ বর্ষী ফরোয়ার্ড। এবার অবশ্য লিওনেল মেসি দল ছাড়ার পর পিএসজিকে চিঠি দিয়ে জানান, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন। আর তাতেই বাধে বিপত্তি।

এএস মোনাকো থেকে ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে এমবাপেকে পিএসজিতে আনা হয়েছিল। সেই অর্থ আদৌ উঠিয়ে আনতে পারবে কিনা, তা নিয়ে ফ্রেঞ্চ জায়ান্টরা সংশয়ে রয়েছে। ইতিমধ্যেই লিওনেল মেসিকে বিনামূল্যে ছেড়েছে পিএসজি। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্যই গত পাঁচ মৌসুমে লিগ ওয়ানের সর্বাধিক গোলদাতাকে নতুন চুক্তির জন্য চাপ দেয়া হচ্ছে।

খবরে হয়েছে, ১০ বছরের জন্য ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৬১ কোটি টাকারও বেশি, এমন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে তারকা ফরোয়ার্ডকে। তাতেও সাড়া দেননি বিশ্বকাপজয়ী এমবাপে। এমন বাস্তবতায় ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠনের স্পষ্ট বার্তা, দেশের আইন অনুযায়ী কর্মীর জন্য সহায়ক পরিবেশ তৈরি করার দায়িত্ব প্রতিটি প্রতিষ্ঠানের অর্থাৎ, ক্লাবটির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রান্সলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT