চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবেক ঘরের মাঠে’ শুধুই জয়ে চোখ এমবাপের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের ছেলে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে দীর্ঘসময় খেলে গেছেন। তবে এবারই প্রথম অন্য দেশের ক্লাব থেকে এসে সেই মাঠে ম্যাচ খেলবেন কাইলিয়ান এমবাপে। বিষয়টি কিছুটা অন্যরকম হলেও দর্শকদের অভিবাদনের কথা মাথায় রেখে মোটেও চিন্তিত নন ফ্রান্স অধিনায়ক। বিশ্বজয়ীর চোখ ফ্রান্সের জয়ের দিকেই আটকে আছে ভালোভাবে।

উয়েফা নেশনস লিগে পিএসজির মাঠে ফ্রান্স খেলতে নামবে ইতালির বিপক্ষে। জাতীয় দল মিশনের আগে সংবাদ সম্মেলনে ২৫ বর্ষী তারকার কাছে প্রশ্ন যায়, ফিরে কেমন অনুভব করবেন? এমবাপে বলেছেন, ‘কেমন অভ্যর্থনা আশা করব? আমি আসলে বেশি আশা করছি না, বিষয়টিকে পাত্তাও দিচ্ছি না। গুরুত্বপূর্ণ বিষয় হল জেতা।’

‘আমি এমন এক জায়গায় আছি, যেখানে সবসময় থাকতে চেয়েছিলাম। গত বছর থেকে সেখানকার দূরত্ব কিছুটা কমতে থাকে। পুরো ক্যারিয়ারে হারকে ঘৃণা করেছি। গতবছর কেবল জিততেই চেয়েছি। এখন আবার আগের মানসিকতায় ফিরতে পেরেছি, যেখানে হারতে ঘৃণা করি।’

‘রিয়াল মাদ্রিদে যেতে পেরে আমি দারুণ খুশি। সেখানে সময় ভালো যাচ্ছে, আমরা ইতিমধ্যে একটি শিরোপাও জিতেছি। পারফরম্যান্স দিনের পর দিন ভালো হচ্ছে, আমি গোলও করছি। ফ্রান্সের ক্যাম্পে সেই ভাবটা নিয়ে এসেছি, যতদূর পারা যায় ফ্রান্সকে সাহায্য করব।’ রিয়ালে যেয়ে নিজের অবস্থা এবং আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ জেতা প্রসঙ্গে বলেছেন এমবাপে।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা নেশন্স লিগএমবাপেপার্ক ডে প্রিন্সেসপিএসজিফ্রান্সরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT