চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবি এমবাপের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে দাবি করেছেন, ২০২৩ সালের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার তিনি। বলেছেন, এ পুরস্কার জয়ের সব মানদণ্ডই তার মধ্যে আছে এবং পূরণ করেছেন।

‘ব্যালন ডি’অর? ব্যক্তিগত ট্রফি সম্পর্কে কথা বলা অনেক কঠিন, কারণ এখানে নিজেকে সবসময়ই এগিয়ে রাখতে হয়। এটি এমনকিছু যা সাধারণের সাথে খুব একটা যায় না।’ বলেছেন ২৪ বর্ষী তারকা ফরোয়ার্ড।

নিজে আশাবাদী হয়ে সাবেক বিশ্বকাপজয়ীর প্রশ্ন, ‘আমি কি ব্যালন ডি’অরের যোগ্য? নতুন মানদণ্ডে কি বিবেচনা করা হচ্ছে? নজরকাড়া, গোল করা, ম্যাচে প্রভাব রাখা? সেগুলোই আমি করি। আমি বলব হ্যাঁ, কিন্তু এখানে সাধারণ মানুষ ভোট দেয় এবং আমি সে ব্যাপারে আশাবাদী।’

২০২৩ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবেই আছেন প্যারিস সেইন্ট জার্মেইন ফরোয়ার্ড এমবাপে। মৌসুমে লা ব্লুজদের হয়ে ও লিগ ওয়ান মিলিয়ে ৫৪ গোল করেছেন। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের পাশাপাশি আরেকটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন।

ব্যক্তিগত পুরস্কারের সবচেয়ে মর্যাদার লড়াইয়ে আরও আছেন ২০২২ কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আছেন নরওয়ের আর্লিং হালান্ডও। যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন প্রথম মৌসুমেই। লিগে গোলের রেকর্ডসহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫২ গোল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেকাতার বিশ্বকাপনরওয়েফ্রান্সব্যালন ডি”অরমেসিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT