বাংলাদেশ

রাজধানীসহ বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে বাতাস ও বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে বাতাসে দুলছে গাছপালা, প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (১৯ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:আবহাওয়া বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…