বিনোদন

ম্যাথিউ পেরির শেষ ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে চর্চা

ম্যাথিউ পেরি তার ইনস্টাগ্রাম পোস্টে শান্তিপূর্ণ পুলের পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ম্যাথিউ পেরি তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে শান্তিপূর্ণ পুলের পাশে বসে আছেন, যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৃত্যুর দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ম্যাথিউ পেরি একটি পোস্ট করেছিলেন। উঁচু বিল্ডিংয়ে জাকুজিতে শরীর ডুবানো। কানে হেডফোন। এই ছবিটিকে ঘিরেই চলছে চর্চা।

ছবিটির ক্যাপশনে লেখা, ‘চারপাশে এত উষ্ণ জল ঘুরছে, ভালো লাগছে তোমার? আমি ম্যাটম্যান’। অভিনেতার মৃতদেহ পাওয়াও গেছে হট টাবে। একারণেই ইনস্টা পোস্টটি নিয়ে চলছে চর্চা।

জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরিকে শনিবার তার লস অ্যাঞ্জেলেসের অ্যাপার্টমেন্টে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বয়স হয়েছিল ৫৪। ঘটনাস্থলে কোনও মাদক পাওয়া যায়নি।

প্রাথমিক ধারণা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। তার কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়।

 

View this post on Instagram

 

A post shared by Matthew Perry (@mattyperry4)

বিষয়:ম্যাথিউ পেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…