বিনোদন

বিক্রি হয়ে গেল প্রয়াত ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির বাড়ি

বাড়ির ছবি ও ম্যাথিউ পেরির ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির বাড়ির ছবি ও তার ছবি, বাংলায় সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছর জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরি মাত্র ৫৪ বছর বয়সে মারা যান। প্রয়াত এই তারকা জীবনের শেষ মুহূর্তগুলো যেই বাড়িতে কাটিয়েছেন, সেই বাড়িটি বিক্রি হয়ে গেছে।

ফ্রেন্ডস তারকার বাড়িটি বিক্রি হয়েছে সাড়ে ৮ মিলিয়ন ডলারে। ৪টি বেডরুম, ৪টি বাথরুমের এই প্রপার্টি অবস্থিত লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে।

‘পিপল’-এর তথ্য অনুযায়ী এই সম্পত্তি বিক্রি হয়েছে অফ-মার্কেট ডিলে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ম্যাথিউ পেরি ওই বাড়ি কিনেছিলেন ৬ মিলিয়ন ডলারে।

লস অ্যাঞ্জেলসের সম্পত্তি ছাড়াও ম্যাথিউ পেরির হলিউড হিলসেও একটি সম্পত্তি রয়েছে। ২০২৪ সালের মে মাসে বাজারে এর দর তোলা হয়েছিল ৫.২ মিলিয়ন ডলার। ২০২৩ সালের জুন মাসে, মৃত্যুর ঠিক মাস চারেক আগে অভিনেতা এই প্রপার্টি কিনেছিলেন।

জনপ্রিয় আমেরিকান সিট-কম ‘ফ্রেন্ডস’-এর অন্যতম মূল চরিত্র চ্যান্ডলার বিং। এই চরিত্রে অভিনয় করতেন ম্যাথিউ পেরি। গত বছর অভিনেতাকে নিজ বাড়ির হট-টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায় কেটামাইনের প্রভাবে মৃত্যু হয় তার। ম্যাথিউর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামে বিশ্বজুড়ে তার অগণিত ভক্তদের মনে।

বিষয়:ফ্রেন্ডস ম্যাথিউ পেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…